logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশিত হয়েছে : ১ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ

পূর্বদিক ডেস্ক: সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

পূর্বদিক/এসএ

জাতীয় এর আরও খবর
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য

দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড

এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ</span>	 <br/> নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ
নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top