logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা

প্রকাশিত হয়েছে : 17 September 2026, 5:02 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংগ্রামী চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে এ শোকসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শোকসভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, চা শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মাখন লাল কর্মকারের দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন-সংগ্রাম, চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, “বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজ এই শোকসভা পালন করছি। মাখন লাল কর্মকার দীর্ঘদিন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনের সংগ্রামী পথচলায় মাখন লাল কর্মকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা।”

তিনি বলেন, “মাখন লাল কর্মকারের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমরা প্রার্থনা করি, পরমেশ্বর যেন তাঁকে শান্তিতে রাখেন এবং তাঁর আত্মার শান্তি দান করেন। তাঁর কর্ম ও স্মৃতি চিরঞ্জীব হোক। দীর্ঘ কর্মজীবনে তিনি চা শ্রমিকদের জন্য অনেক কিছু করে গেছেন। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ এ কন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালি সম্পাদক কর্ণ তাঁতী, লংলা ভ্যালির সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন প্রতিনিধি সুমন তাঁতী, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাখন লাল কর্মকার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর বি-৭৭-এর সংগ্রাম কমিটির অন্যতম সংগ্রামী নেতা ছিলেন। দীর্ঘদিন তিনি চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন। সম্প্রতি তাঁর মৃত্যুতে চা শ্রমিক সংগঠন ও শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও

দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়

রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ
রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ
চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা
চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ৩
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ৩
কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব
কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব
নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হলেন আব্দুল মুকিত
নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হলেন আব্দুল মুকিত
উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান
উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান
নাসের রহমানের রাজনৈতিক সচিব (২) হলেন ফখরুল ইসলাম
নাসের রহমানের রাজনৈতিক সচিব (২) হলেন ফখরুল ইসলাম
বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার
বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top