logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস


প্রকাশিত হয়েছে : 15 November 2026, 11:51 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই বাড়তে থাকে পুণ্যার্থীদের আনাগোনা। সন্ধ্যা নামার আগেই মন্দির প্রাঙ্গণে সারি সারি মাটির প্রদীপ সাজিয়ে বসেন তাঁরা। কারও হাতে ঘি, কারও হাতে ফুল-দূর্বা, আবার কারও সামনে জ্বলছে প্রার্থনার প্রদীপ। চারদিকে ঘণ্টাধ্বনি, উলুধ্বনি আর ধূপের সুবাসে সৃষ্টি হয় এক পবিত্র আবহ। একসময় শত শত প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। সেই আলোয় পরিবার ও সমাজের মঙ্গল কামনা এবং বিপদ-আপদ থেকে মুক্তির প্রার্থনায় নিমগ্ন হন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান আর আলোর এমন সম্মিলনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘রাখের উপবাস’।

গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের জয়নগর আবাসিক এলাকার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সনাতন ধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী ও ভক্তদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক পুণ্যার্থী উপবাস ও ব্রত পালন করেন।

আয়োজকেরা জানান, দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় রাখের উপবাসের মূল আনুষ্ঠানিকতা। ব্রত পালনের প্রস্তুতি নিয়ে পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গণে জড়ো হন। সূর্যাস্তের সময় মন্দিরে বেজে ওঠে ঘণ্টা, শুরু হয় উলুধ্বনি। ধূপের সুবাস আর প্রদীপের আলোয় মুখর হয়ে ওঠে পুরো আশ্রম প্রাঙ্গণ। এ সময় ভক্তরা নিজ নিজ মনোবাসনা পূরণের পাশাপাশি পরিবার ও সমাজের কল্যাণ কামনায় প্রার্থনা করেন। পরে জ্বলন্ত প্রদীপ ও ধূপদানি মনু নদীর জলে একে একে বিসর্জন দেন তাঁরা। প্রদীপ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ব্রতের আনুষ্ঠানিকতা। এরপর মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন পুণ্যার্থীরা।

ব্রত পালন করতে আসা পুণ্যার্থী দিপা দেব বলেন, ‘মনোব্রত নিয়ে একাগ্রচিত্তে বাবা লোকনাথকে স্মরণ করতে হয়। প্রদীপের আলো নিভে যাওয়ার পর মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে পুণ্যার্থীরা উপবাস ভঙ্গ করেন।’

আরেক পুণ্যার্থী বাবলু রায় বলেন, ‘এই ব্রত পালনের আগের দিন থেকেই সংযম পালন করতে হয়। ব্রতের দিন উপবাস থেকে সন্ধ্যার আগেই ধূপ-প্রদীপ নিয়ে প্রার্থনায় বসতে হয়।’

আয়োজকেরা আরও জানান, কার্তিক মাসের ১৫ তারিখের পর থেকে মাসের বাকি সময়ে প্রতি শনি ও মঙ্গলবার এ ব্রত পালন করা হয়। বিপদ-আপদ, রোগবালাই ও পারিবারিক অমঙ্গল থেকে মুক্তি এবং মনের কামনা পূরণের আশায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী ও ভক্তরা ধর্মীয় বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এ ব্রত পালন করে আসছেন।

মৌলভীবাজার এর আরও খবর
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান

চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান

কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার

শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান

শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান

কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক

ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক

সর্বশেষ সংবাদ
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top