বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 10:10 pm

ছবি: পার্বদিক
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবেআওয়ামী লীগের চার সমর্থককে আটক হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের হাসান মাহমুদ প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী গ্রামের আব্দুর রহমান মিলন (৪০) ও মশিউর রহমান (৪২)।
পুলিশ জানায়, পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আসামি হিসেবে ওই চার ব্যক্তিকে আটক করা হয়। আটক চারজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।





