logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি


প্রকাশিত হয়েছে : 15 November 2026, 11:52 pm

ছবি: পূর্বদিক

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুস্পকাটি ও তালতলি এলাকা থেকে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনটি জলদস্যু বাহিনীর সমন্বয়ে এসব জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয় জেলেরা।

অপহরণের ঘটনায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন বাহিনীর নাম উঠে এসেছে।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

জলদস্যুদের হাতে জিম্মি জেলেদের স্বজন ও সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। এ সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাঁরা জানান, অপহৃতদের মধ্যে নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। অন্যদিকে, নৌকা নিয়ে বনের ভেতরে একা অবস্থান করায় সুরাত আলীর কাছে তুলনামূলক কম টাকা দাবি করা হলেও নির্দিষ্ট অঙ্ক জানা যায়নি।

এ ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীদের স্বজনেরা বলেন, বনবিভাগের গোন চুক্তি এবং বনদস্যুদের মাসিক চাঁদাবাজিতে তাঁরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। এ অবস্থা থেকে মুক্তি পেতে তাঁরা দ্রুত ও স্থায়ী প্রতিকার দাবি করেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম বলেন, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি জেলেদের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। খবর পাওয়ার পর বনবিভাগের টহল দলের সদস্যরা সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছেন। তবে বিশাল বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শুধু বনবিভাগের পক্ষে জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা বেশ কঠিন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, জলদস্যুরা সাধারণত জেলেদের জিম্মি করার পর তাঁদের পরিবারের সঙ্গে গোপনে সমঝোতা করে। এ কারণে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসার পরও অনেক জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে চান না।

তিনি আরও বলেন, মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিক শনাক্ত করে দস্যুদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন

চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান

চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান

সর্বশেষ সংবাদ
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top