মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 21 November 2026, 5:10 pm

ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার তরফদার (২৮) এবং ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী (৪৬)।
কাওসার তরফদার আখাইলকুড়া ইউনিয়নের পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে। অন্যদিকে, মো. ওয়াদুদ আলী সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজন রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।





