logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’


প্রকাশিত হয়েছে : 22 November 2026, 4:43 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) উদযাপিত হবে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় অনুষ্ঠান ‘খাসি সেং কুটস্নেম’। দিনব্যাপী এ উৎসবটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী এবার ১২৭তম বর্ষকে বিদায় জানাতে যাচ্ছে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর ২৩ নভেম্বরে এই বর্ষবিদায় উৎসব পালন করা হয়ে থাকে। দিনটি খাসিয়া সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর। এই বর্ণিল আয়োজন উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু অতিথি ও পর্যটক সমবেত হন।

​খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে জেলার খাসিয়া পুঞ্জিগুলোতে বইছে আনন্দের জোয়ার।

উৎসবকে ঘিরে মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটি ও প্রাকৃতিক পরিবেশে সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পসরা সাজিয়ে মেলা ও বিভিন্ন পণ্যের স্টল। সোমবার সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা তাদের বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক পরে এই মিলনমেলায় অংশ নেবে।

বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজনে রাখা হয়েছে নানা আকর্ষণীয় পর্ব। এর মধ্যে রয়েছে, খাসিয়া পোশাক পরে নারী শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য ও গান। তৈলাক্ত বাঁশে উপরে উঠে মুঠোফোন পুরস্কার অর্জনের প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী তীর-ধনুক খেলা ও গুলতি চালানো প্রতিযোগিতা। পান গুছানো প্রতিযোগিতা, নিজস্ব ভাষায় গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান।
​
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন এই অনুষ্ঠান পালন করে আসলেও বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হয়ে আসছে। ব্রিটিশ আগ্রাসনের মুখে যখন আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছিল, তখন কিছু সচেতন খাসি তরুণ মিলে ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেই ঐতিহাসিক দিনটি ছিল ২৩ নভেম্বর। সেই থেকেই দিনটি পরম আদরে পালন করে আসছেন খাসিয়ারা।

​খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, “চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করে আসছে। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি এ অনুষ্ঠানের মাধ্যমে করা হয় । খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটকরা অংশগ্রহণ করেন। খাসি বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় ও ১২৮তম বর্ষকে বরণ করে নেয়া হবে।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান

মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড
বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড
কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top