logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ গণমানুষের কবি দিলওয়ারের ৭৯তম জন্মদিন

প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

আজ ১ জানুয়ারি একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৭৯তম জন্মদিন। ১৯৩৭ সালের ০১ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমায় জন্ম নেন এই কবি।  ২০১৩ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
কবির ৭৯তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে কবি দিলওয়ার জন্মদিন উদযাপন কমিটি।
সাধারণ মানুষের কথা তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে ওঠে এসেছে বলে সিলেটের মানুষের কাছে তিনি ‘গণমানুষের কবি’। সাহিত্যে অবদানের জন্য ২০০৮ সালে একুশে পদক পান তিনি। এর আগে ১৯৮০ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।
১৯৫২ সালে সিলেটের উত্তর সুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এমসি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন দিলওয়ার। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে।
শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু হলেও এরপর রাজধানীতে গিয়ে সাংবাদিকতা শুরু করেন কবি। ১৯৬৭ সালে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন দৈনিক সংবাদে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩-৭৪ সালে দৈনিক গণকণ্ঠেও সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন৷
১৯৭৪ সালে সিলেটে ফিরে ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি পুরোমাত্রায় লেখালেখিতে মন দেন দিলওয়ার। তবে জীবনভর নানা রোগে ভুগতে হয়েছে সুরমাপাড়ের এই কবিকে।
১৯৬০ সালে পেশায় সেবিকা আনিসা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কবি দিলওয়ার। তাদের ছয় ছেলে।

কবি দিলওয়ারের উল্লেখযোগ্য গ্রন্থ হলো-

জিজ্ঞাসা, ঐক্যতান, উদ্ভিন্ন উল্লাস, ফেইসিং দি মিউজিক, স্বনিষ্ঠ সনেট ও রক্তে আমর অনাদি অস্থি। এছাড়া প্রবন্ধ, গান, ও ভ্রমণকাহিনিও লিখেছেন তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top