logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ছাতকের বাগবাড়ি মডেল স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ৬:২৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সুনামগঞ্জের ছাতকে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়টি পৌরসভা কার্যালয় ও উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের পাশে শহরের গুরুত্বপূর্ণ স্থানে হলেও বিদ্যালয়টির দুরাবস্তা সংশ্লিষ্টদের নজরে আসছে না। বিদ্যালয়ের টিনশেড ভবনটির অবস্থা অত্যন্ত নাজুক। টিনের চালা, বাঁশের তৈরি ছাদ ও কাঠ রয়েছে ঝুলন্ত অবস্থায়। যেকোন সময় ধ্বসে পড়ে ঘটতে পাড়ে মারাত্মক দুর্ঘটনা। ভবনের ৬টি কক্ষের ভাঙা-চুরা ও স্যাঁত-স্যাঁতে মেঝেতে নোংরা পরিবেশে চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। কাঠের বর্গা-তীর থেকে টিন আলাদা হয়ে যাওয়ায় প্রতি মুহূর্তেই রয়েছে দুর্ঘটনার আশংকা। টিন শেডের ভবনের দেয়াল ও পিলারে সৃষ্টি হয়েছে বড়-বড় ফাঁটল। ঝুঁকিপূর্ণ এ ভবনটি ঝড়ে ভেঙে পড়ার আশংকা করছেন অভিভাবকরা।

১৯২০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ ৯৫বছর ধরে গৌরবের পথচলা অব্যাহত রাখলেও জীর্ণতা তার পিছু ছাড়েনি। প্রতিষ্ঠার পর আরো দু’টি ভবন নির্মিত হয়। কিন্তু বিদ্যালয়ের পুরাতন ভবনটি সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায়ই এ ভবনে চলছে পাঠদান। নতুন-পুরাতন ভবন মিলেই বর্তমানে বিদ্যালয়ে সহস্রধিক শিক্ষর্থীর জায়গা সংকুলান নিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের বসার সংকট থাকা অবস্থায় নতুন ভবনের একটি কক্ষ দখল করে রেখেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ কক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বই রেখে শিক্ষা অফিস কক্ষটিকে গুদাম হিসেবে ব্যবহার করছে।

অভিভাবক আব্দুল মোমিন, আবুল বশর ও বিকাশ চৌধুরী জানান, বিদ্যালয়টি নামে মডেল হলেও এর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশব্লকের সুবিধা থাকলেও বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধা থেকে বঞ্চিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস জানান, এ বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের স্থান সংকুলনের জন্য আরো একটি ভবন নির্মানের প্রয়োজন। সহস্রাধিক শিক্ষার্থীদের পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক ও ডেস্ক-বেঞ্চের অভাব রয়েছে বিদ্যালয়ে।

এতসব সংকট থাকা সত্ত্বেও ২০১৩ সালের পিএসসিতে বিদ্যালয়ের ১শ৫৩জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৯ টি জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন করে জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠের গৌরব অর্জন করে। ২০১৪সালে ৩১জিপিএ-৫সহ শতভাগ ফলাফলের মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠ হয় এ বিদ্যাপীঠ।

আধুনিক সুযোগ-সুবিধে থেকেও বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। আইসিটি প্রদানের সব সুযোগ থাকলেও মাল্টি-মিডিয়া ক্লাসরুমের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন জানান, গত আট বছর ধরে বিদ্যালয়ে আরো একটি ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস জানান, শিক্ষা বিভাগের কোন গুদাম না থাকায় অস্থায়ীভাবে সরকারি বই স্বল্প সময়ের জন্য এ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। বর্তমানে থাকা এসব বই দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে। তবে শিক্ষার্থী অনুপাতে এখানে আরো একটি ভবনের প্রয়োজনীয়তা রয়েছে তিনি স্বীকার করেন।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top