logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নাশকতা রোধে মহাসড়কে মোতায়েন হচ্ছে ১২ হাজার আনসার

প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৫, ৬:২৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

সারা দেশে সব মহাসড়কে ৯৯৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসকল পয়েন্টে তিন শিফটে চারজন করে প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।

পূর্বদিক ডেস্ক ::

মহাসড়কে যানবাহনে নাশকতা রোধে ১২ হাজার আনসার ও ভিডিপি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ৯৯৩টি পয়েন্টে তাদের মোতায়েন করা হবে। গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, আগামীকাল থেকে মহাসড়কে ঝুঁকিপূর্ণ ২১৬টি পয়েন্টে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি পয়েন্টে নিয়োগ দেয়া হবে চারজন করে তিন শিফটে ২ হাজার ৫৯২ জন আনসার। এভাবে পর্যায়ক্রমে ৯৯৩টি পয়েন্টে প্রায় ১২ হাজার মোতায়েন করা হবে। এজন্য বাজেট বরাদ্দ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিন কোণাকৃতির একটি ধাতব বস্তু সাংবাদিকদের দেখিয়ে ওবায়দুল কাদের বলেন, এগুলো ব্যবহার করে গাড়ি পাংচার করা হচ্ছে। এর পর ভাংচুর ও আগুন দেয়া হচ্ছে। চলমান অবরোধে ৩২৫টি বাস-ট্রাক পোড়ানো হয়েছে এবং ভাংচুরের শিকার হয়েছে ৫০০ যানবাহন। এর মধ্যে বিআরটিসির গাড়ি পুড়েছে পাঁচটি ও  ভাংচুর হয়েছে ২৬টি। নাশকতায় নিহত হয়েছেন ১৫ জন পরিবহন শ্রমিক।

অবরোধে ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ বলেন, সংস্থাটির পক্ষ থেকে দেশের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ চারটি মহাসড়ক সার্ভে করা হয়েছে। এগুলো হলো— ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম, ঢাকা-বগুড়া-দিনাজপুর, ঢাকা-বগুড়া-হিলি ও ঢাকা-রাজশাহী-সোনামসজিদ মহাসড়ক। এ চার মহাসড়কে ২১৬টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। মূলত যেসব সড়ক-মহাসড়কের পাশে গ্রাম আছে, সেখানে হামলার ঘটনা বেশি ঘটছে। এজন্য ঝুঁকিপূর্ণ পয়েন্টে আনসার নিয়োগ করা গেলে রেলের মতো সুফল পাওয়া যাবে।

এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সারা দেশে সব মহাসড়কে ৯৯৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এগুলোয় আনসার নিয়োগ করা হলে দেশের চিত্রই বদলে যাবে। এজন্য তিন শিফটে চারজন করে ১১ হাজার ৯১৬ জন আনসার প্রয়োজন হবে।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, মহাসড়কে পুলিশ, র্যাব, বিজিবি টহল দিচ্ছে। কিন্তু তা যথেষ্ট না হওয়ায় অনেকে বিলাসবহুল গাড়ি রাস্তায় নামাচ্ছে না। এ অবস্থা বেশি দিন চললে অনেক পরিবহন কোম্পানিই দেউলিয়া হয়ে পড়বে। তাই এখনই সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন, সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top