logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

র‌্যাফেল ড্র’র নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক চক্র

প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ৫:২৫ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় শ্রমিক, দিন মজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ র‌্যাফেল ড্র’র নামে ২০ টাকার টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানসহ এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরও। বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা।

 জয়নাল আবেদীন ::

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় শ্রমিক, দিন মজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ র‌্যাফেল ড্র’র নামে ২০ টাকার টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গড়ে ১০ লক্ষ টাকা হারে পুরো জেলা থেকে প্রতিদিন অর্ধকোটি টাকা হাতিয়ে নিচ্ছে লটারির আয়োজকরা। স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব পড়ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ।

অনুসন্ধানে জানা যায়, গত এক মাস যাবত থেকে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর উত্তর মুন্সীবাজারের করিমপুর, মনুমুখ ও শ্রীমঙ্গলে চলছে যাত্রাপালার আড়ালে অবৈধ জুয়া, বাম্পার, অশ্লীল নৃত্য ও র‌্যাফেল ড্র’র নামে লটারির জমজমাট ব্যবসা। স্থানীয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নামে এসবের আয়োজন হলেও মূলত মৌলভীবাজারের যাত্রার আয়োজকরিই এসব পরিচালনা করছেন।

সকাল থেকে রাত নয়টা পর্যন্ত অসংখ্য সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারে স্বপ্নতরী প্রতিদিন, রুপসী বাংলাসহ নানা ব্যানারে ২০ টাকা মূল্যের লটারি বিক্রি হয়। রাত ১১টায় লটারির ড্র অনুষ্ঠিত হয়, স্থানীয় ক্যাবলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে টিকেট ক্রয়কারীদের বিশ্বাস অর্জন করা হয়।

২০ টাকা টিকেট কিনলে একটি ১০০ সিসি ওয়াল্টন মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, বাইসাইকেল, ফ্যানসহ বিভিন্ন পুরস্কার পাওয়ার লোভে রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর, ছাত্র ও ক্ষুদে ব্যবসায়ীরা জনপ্রতি ১০ থেকে ২০টি করে টিকেট ক্রয় করছেন। এভাবে প্রতিদিন জেলার সাতটি উপজেলা থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আর পুরস্কার দেওয়া হচ্ছে ৫ থেকে ৭ লাখ টাকা মূল্যমানের।

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল হান্নান বলেন, এ অবৈধ ব্যবসার লোভে পড়ে মানুষ কষ্টার্জিত টাকা ঢেলে দিচ্ছে। এতে নিজের ও এলাকার ব্যবসার ক্ষতি সাধন করছে। এ ব্যবসা অবিলম্বে বন্ধ করতে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানান।

সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন, জুয়া, হাউজি বাম্পার, অশ্লীল নৃত্য ও অবৈধ লটারি সামাজিক অবক্ষয়ের একটি অংশ। আর এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরও। তাই অবিলম্বে তা বন্ধ করা উচিত।

টিকেট বিক্রিকারীদের কাছ থেকে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, মালিকের পক্ষে তারা টিকেট বিক্রি করছেন। এ বিক্রির কোন অনুমোদন আছে কিনা তা তাদের মালিক বলতে পারবেন।

প্রকাশ্যে অবৈধ লটারির টিকেট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সম্পর্কে জানতে চেয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top