logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সেই ৪ সচিব, ১ যুগ্ম-সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত


প্রকাশিত হয়েছে : 14 September 2014, 1:17 pm

 certificate_86035_0

পূর্বদিক ডেস্ক ::

রোববার রাজধানীর মগবাজারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাল মুক্তিবার্তা এবং ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা ছাড়া অন্যসব তালিকা স্থগিত করা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী। সনদ বাতিল হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।

তারা ‘অবৈধ প্রক্রিয়ায়’ মুক্তিযোদ্ধার সনদ নেন বলে দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক এক তদন্তে বেরিয়ে আসে। চার সচিব ও এক যুগ্ম-সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করে দুদক। মোজাম্মেল বলেন, “দুদকের তদন্তে পাঁচ সচিবের মুক্তিযোদ্ধার সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সনদ নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল।”

সরকারি কর্মচারী বিধি অনুযায়ী, এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াও প্রতারণার মামলা হতে পারে। নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এখন এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “এই সনদ ব্যবহার করে তারা যদি রাষ্ট্রের সম্পদ নিয়ে থাকেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ।” সনদ বাতিল হওয়াদের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামান আপিল করতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, সনদ নেওয়ার জন্য তিনি তিনটি শর্তের একটি পূরণ করেছেন।

অন্য চার কর্মকর্তা মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার বিষয়ে কোনো আবেদনই করেননি বলে জানান মোজাম্মেল। সরকারের এই শীর্ষ কর্মকর্তারা কর্মজীবনের শেষ সময়ে এসে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে মুক্তিযোদ্ধার সনদ নেন বলে অভিযোগ। মাসুদ সিদ্দিকী মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার সময় ওই মন্ত্রণালয়েরই সচিবের দায়িত্বে ছিলেন।

সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের সময়ই মুক্তিযোদ্ধার সনদ দেখানোর কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে ১৮২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে লাল মুক্তিবার্তা ও ভারতের কাছ থেকে পাওয়া প্রশিক্ষণ তালিকার ১ লাখ ৪৪ হাজার ছাড়া বাকিদের সনদ স্থগিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরা ৩১ অক্টোবর পর্যন্ত আপিল করতে পারবেন।

মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ের পর আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান মোজাম্মেল।

জাতীয় এর আরও খবর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top