logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ থেকে চালু হচ্ছে বিনামূল্যে বিশেষ ইন্টারনেট সেবা

প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৫, ৭:১৮ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশে আজ থেকে চালু হতে যাচ্ছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা।  নানা জটিলতা শেষে বাংলাদেশে চালু হচ্ছে ইন্টারনেট ডট অর্গ নামের এই প্রকল্প।  ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ (www.internet.org) নামের এ প্রকল্পের মাধ্যমে ডেটা খরচ ছাড়া এ প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবাগুলো বিনা ইন্টারনেট খরচে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
গত মাসে প্রকল্পটির সঙ্গে যুক্ত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নীতিমালা সংক্রান্ত জটিলতার কারণে চালু হয়নি প্রকল্পটি।
এ প্রকল্পের সাহায্যে অ্যাপ বা সরাসরি দুইভাবেই কোনো ধরনের খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রাথমিক ভাবে এ প্রকল্পের আওতায় সরকারের জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ সরকারি একাধিক প্রকল্পের ওয়েবসাইটগুলো বিনা খরচে ব্যবহার করা যাবে। বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।  পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবেন।
ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করলে সেই সাইটের বিস্তারিত দেখা যাবে। অর্থাৎ ইন্টারনেট ডট ওআরজির সাহায্যে লগ ইন করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সেবা পেতে ইন্টারনেট খরচ লাগবে না। প্রকল্পটি চালু হওয়ার পর ইন্টারনেট ডট অর্গ ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যাপটি। এ প্রকল্পের আওতায় দেশের শীর্ষ সংবাদপত্রসহ একাধিক সেবা ইন্টারনেট খরচ ছাড়া পাওয়া যাবে বলেও জানা গেছে।
মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের ব্যবহার আরও সহজলভ্য করতে ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।  ইন্টারনেটের ব্যবহার বিশ্বে সহজলভ্য করতে ২০১৩ সালের ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয় ইন্টারনেট ডট অর্গ প্রকল্প। ‘এভরি ওয়ান অব আস, এভরি হোয়ার, কানেকটেড’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ৫০০ কোটি সাধারণ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা। বর্তমানে বিশ্বে ২৭০ কোটি মানুষ ইন্টারনেট সেবা পায়। বিনা মূল্যে ইন্টারনেট সেবার এ উদ্যোগে ফেসবুকের পাশাপাশি রয়েছে এরিকসন, মিডিয়াটেক, অপেরা, স্যামসাং, নকিয়া ও কোয়ালকম। বিস্তারিত জানা যাবে www.facebook.com/Internetdotorg ঠিকানায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারবেন একজন গ্রাহক।  ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।

আর সেই সঙ্গে প্রয়োজনীয় আরো কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ডট ওআরজি’তে ব্যবহারের উপযোগী করে তৈরি করার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top