logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

শেরপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভূমির ন্যায্য মূল্য পেতে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী

প্রকাশিত হয়েছে : 12 December 2015, 6:39 pm

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণ করা ভূমির মূল্য নেহাৎই কম নির্ধারণ ও সরেজমিনের সাথে মিল না রেখে জমির শ্রেণী নিরূপণ করায় এলাকার মানুষ বিক্ষুব্দ হয়ে উঠেছেন।

SONY DSC

ভূমির বর্তমান অবস্থান অনুযায়ী সরেজমিন তদন্ত করে জমির ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য এলাকাবাসী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে কোন সুফল পায়নি। ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। দাবি পূরণে কালক্ষেপন করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে জানা যায়, প্রায় দুই/তিন বছর পূর্বে শেরপুর শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও ব্রা‏হ্মণগ্রাম মৌজার ৩৫২ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এরমধ্যে শেরপুর মৌজার ২৯২ একর ভূমি রয়েছে। নিকটবর্তী ব্রা‏হ্মণগ্রাম মৌজার ভূমির প্রতি শতাংশের বর্তমান বাজার মূল্য ৮ লাখ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

SONY DSC

পক্ষান্তরে শেরপুর মৌজায় প্রতি শতক ভূমির মূল্য ২৩ হাজার থেকে ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশের গুরুত্বপূর্ণ স্থানের ভূমির বর্তমান বাজার মূল্য অধিগ্রহণ মূল্য থেকে কয়েক গুণ বেশী। তাছাড়া অধিগ্রহণ কর্তৃপক্ষ বর্তমান রেকর্ড এবং অবস্থান অনুযায়ী জমি/ভূমির শ্রেণী নিরূপন না করায় কৃষিজীবি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা প্রকৃত মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ভূমির চলমান অবস্থা সরেজমিন তদন্ত করে ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন এলাকাবাসী।

একই সাথে তারা দাবি করেন, পার্শ্ববর্তী ব্রা‏হ্মণগ্রাম মৌজার সাথে সমানুপাতিক হারে জমির মূল্য না দিলে এলাকাবাসী অধিগ্রহণের ক্ষতিপূরণ মূল্য গ্রহণ না করে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ডাক দিবেন। বিশেষ অর্থনৈতিক জোনের জন্য অধিগ্রহণ করা ভূমিতে ফসলাদি চাষ করে সিলেট বিভাগের তিন জেলার ১০/১২টি গ্রামের মানুষ জীবন ধারণ করেন। তাছাড়া অনেকে বসত বাড়ি হারিয়ে পথে বসার যোগাড় হবে। এলাকার মানুষের জীবিকার প্রধান অবলম্বন ভূ-সম্পত্তির উপযুক্ত মূল্য সরকারি কর্তৃপক্ষ না দিলে জমির দখল ছাড়বেন না বলেও তারা জানান।
সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুর রউফ, সাংবাদিক নূরুল ইসলাম, কাউছার আহমদ, রজব আলী, জিতু মিয়া, নজরুল ইসলাম, হারুন মিয়া, আনোয়ার মিয়া, আকলিছ মিয়া প্রমুখ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান

ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

সর্বশেষ সংবাদ
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top