logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ

প্রকাশিত হয়েছে : 13 October 2026, 9:31 am

লন্ডন প্রতিনিধি: আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ম্যানচেস্টারের জিএমবিএ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুর্শিদে বরহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনজুমানে আল ইসলাহ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো মুসলিম কমিউনিটিকে আমল, আখলাক ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে ইসলামী আদর্শে গড়ে তোলা। যুক্তরাজ্যে দ্বীনি দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও গৃহ নির্মাণসহ নানা মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আনজুমানে আল ইসলাহ ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সংগঠনটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে মুসলিম কমিউনিটিকে দ্বীনের পথে পরিচালিত করতে সংগঠনটি ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমের সফলতা ও মকবুলিয়াত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফি হ্যান্ডস বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী এবং দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের অধ্যক্ষ মাওলানা সালমান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান আনজুমানে আল ইসলাহ ইউকের সহসভাপতি মাওলানা ফখরুল হাসান রুতবাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা নূরুজ্জামান সাব্বির। পরে নাতে রাসুল পরিবেশন করেন হাফিজ আবদুল মজিদ।

এ সময় গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের পাশাপাশি ডিভিশনের আওতাধীন বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

প্রবাস এর আরও খবর
হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

হাসিনা দেশটারে লুটিয়া খাইছে, লুটের টাকা ফেরত আনা খুব কঠিন: লন্ডনে এম নাসের রহমান

হাসিনা দেশটারে লুটিয়া খাইছে, লুটের টাকা ফেরত আনা খুব কঠিন: লন্ডনে এম নাসের রহমান

‘দেশ ঋণে জর্জরিত, অর্থনীতি পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’: নাসের রহমান

‘দেশ ঋণে জর্জরিত, অর্থনীতি পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’: নাসের রহমান

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

সর্বশেষ সংবাদ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top