logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. নারী ও শিশু

নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ৫:২৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:: 

শ্রীমঙ্গলে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টায় উপজেলার কৃষি অফিসের হলরুমে অপরাজিতা’র নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ওয়াচ, রূপান্তর, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় কালীঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ববিতা তাঁতীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীনের সহযোগিতায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি হাজেরা খাতুন, বাংলাদেশ নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিতালী দাশ, নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি খোদেজা বিবি, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্য রিনা সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জলি পাল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌ দেব ও সাধারণ সম্পাদক প্রিয়াসা ঘোষ, কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য বিউটি আক্তার, আওয়ামী লীগের সদস্য এলিনা রহমান কাকলীসহ অন্যান্যরা।

সৈয়দ আমিরুজ্জামান বলেন, “পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতো আমাদের সংবিধানেও নারীর অধিকার নিয়ে স্পষ্ট বলা আছে। সংবিধানের বেশ কয়েকটি অনুচ্ছেদে অত্যন্ত সুনিপুণ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে নারীর অধিকারগুলো। যা তাদের আপন সত্ত্বাকে উদ্ভাসিত, গৌরবান্বিত ও মহিমান্বিত করেছে। আমাদের সংবিধান দিয়েছে নারীর অধিকারের প্রতি এক অসাধারণ স্বীকৃতি। সাংবিধানিকভাবে নারী-পুরুষে বৈষম্য করার কোনও সুযোগ নেই।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন যদি না হয় তাহলে অনেক ক্ষেত্রে ক্ষমতায়ন হলেও তার কাঙ্খিত ফল আমরা দেখতে পাবো না৷ আমি মনে করি, রাজনৈতিক ক্ষমতায়ন অনেক বড় বিষয়৷ এটা চর্চার মাধ্যমে আসতে হবে৷ সেটার জন্য চর্চার ক্ষেত্রটা তৈরি করতে হবে আমাদেরকে৷ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে একটি রাজনৈতিক বিশ্বাস। এই দৃষ্ঠিভঙ্গী থেকে সকলকে একযোগে কাজ করতে হবে।

সৈয়দা তাহমিনা বেগম বলেন, আমরা বিশ্বাস করি, শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এতে মানুষ হিসেবে নারীরও মর্যাদা নিশ্চিত হবে। নারী হিসেবে আমরা করুণা চাই না। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন মানে রাজনৈতিকভাবে সক্রিয়তা বা অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুরোপুরি বিকশিত হয়না। অনেক কথা বলার থাকলেও, সরাসরি কিছু সুপারিশ করছি, ১. রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়াতে সম্মানী ভাতা চালু করতে হবে। ২. রাজনৈতিক দলসমূহের কেন্দ্রীয় পর্যায়সহ সকল পর্যায়ের কমিটিতে ৩৩% পদ নারীদের জন্য বাধ্যতামূলক করতে হবে।

অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তার ও উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীন জানান, নারী জনপ্রতিনিধিরা শুধু নারীদের নয়, প্রতিনিধিত্ব করেন পুরুষ সমাজেরও। সাংবিধানিক অধিকার হিসেবে নারী-পুরুষের সমানধিকার তথা ন্যায্য সুযোগ সুবিধা লাভের দিকনির্দেশনার আলোকে এ যাবত বেশকিছু গুরুত্বপূর্ণ নীতিমালা কৌশল ও পরিকল্পনা প্রণীত হয়েছে। এরই ধারাবাহিকতায় বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যারমধ্যে ১৯৯১’র সংসদ নির্বাচনের পরে নির্বাচন কমিশনের জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রথমবারের মতো দলীয় রাজনীতিতে সকল কমিটি গঠনের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ নারীর জন্য সুরক্ষিত রাখার ব্যবস্থা নেয়া হয়। এর মধ্য দিয়ে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের একটি বড় সুযোগ তৈরী হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, মূলধারার রাজনৈতিক দলগুলোতে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভাপতি বা সম্পাদক পদে নারীদের নির্বাচিত হতে দেখা যায় না। এ বিষয়ে নারীদের কি করণীয় তা আলোচনা করাটা খুবই জরুরী। বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে যে নারীরা রয়েছেন তাদের চ্যালেঞ্জগুলো শুনা এবং সে অনুযায়ী এগুনোটা এখন সময়ের দাবী।

নারী ও শিশু এর আরও খবর
মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

<span style='color:red;font-size:16px;'>হল সুপারসহ দু’জনকে অব্যাহতি</span>	 <br/> জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

টানা তিনবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রোকসানা আক্তার

টানা তিনবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রোকসানা আক্তার

ইসলাম বিরোধী কলাম লেখার অভিযোগে নির্বাসনে থাকা লেখিকার বিরোদ্ধে ২ থানায় মামলা

ইসলাম বিরোধী কলাম লেখার অভিযোগে নির্বাসনে থাকা লেখিকার বিরোদ্ধে ২ থানায় মামলা

সর্বশেষ সংবাদ
রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার
রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার
বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রীমঙ্গলে জব্দ ১০ ট্রাক সিলিকা বালু
বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রীমঙ্গলে জব্দ ১০ ট্রাক সিলিকা বালু
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল
জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু, চা শ্রমিক পরিবারগুলোর ব্যাপক ক্ষতি
জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু, চা শ্রমিক পরিবারগুলোর ব্যাপক ক্ষতি
সিলেটে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র
সিলেটে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
<span style='color:red;font-size:16px;'>প্রচার হবে ৫ জুন শুক্রবার</span>	 <br/> ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে
প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে
শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্র রুদ্রর
শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্র রুদ্রর
এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড
এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান কর্মসূচি
আগস্টের মধ্যে এল নিনো তৈরির ৮০% আশঙ্কা, বাড়বে তাপপ্রবাহ ও দুর্যোগের ঝুঁকি: ডব্লিউএমও
আগস্টের মধ্যে এল নিনো তৈরির ৮০% আশঙ্কা, বাড়বে তাপপ্রবাহ ও দুর্যোগের ঝুঁকি: ডব্লিউএমও
ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি
ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি
শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার, এলাকায় স্বস্তি ও আনন্দ
শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার, এলাকায় স্বস্তি ও আনন্দ
সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ
শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ
শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, চালক আহত; গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ
শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, চালক আহত; গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ
মসজিদে দুঃসাহসিক চুরি: নগদ টাকা, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
মসজিদে দুঃসাহসিক চুরি: নগদ টাকা, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top