জেএন-জি আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট::
নেপালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করছেন। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেন। নেপালে তরুণদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় দু’দিনেই বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্য গুঞ্জন ছিলো নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন। অবশেষে সেই গুঞ্জনই হিত্য হলো।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে মঙ্গলবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালান বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার নিরাপত্তা শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
টিআইএর জেনারেল ম্যানেজার হানসা রাজ পাণ্ডে জানান, মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা হবে না।’
ধোঁয়া ও নিরাপত্তা সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে ফ্লাইট শুরু করা যাচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারসহ সমস্ত দেশীয় এয়ারলাইন্সও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।






