logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনসহ ছাত্রশিবিরের ১০ দফা দাবি 

প্রকাশিত হয়েছে : 23 September 2025, 9:35 pm

নিজস্ব প্রতিবেদক :: 
মৌলভীবাজার সরকারি কলেজে চলমান সংকট ও সীমাবদ্ধতা দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। স্মারকলিপিতে ছাত্রসংসদ নির্বাচন, ‘জুলাই বিপ্লবের’ স্পিরিট ধারণ করে বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য দশটি দাবি উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। এর আগে কলেজে শিবিরের সভাপতি আরাফাত আহমদ এবং সেক্রেটারি সুমন আহমদ সাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে আরাফাত জানান, ছাত্রশিবির মনে করে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ এসেছে। এই নতুন বাংলাদেশে ১৭ হাজারের বেশি শিক্ষার্থীর এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের প্রাণের ঠিকানা হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা উল্লেখ করে। 
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো, জুলাই চেতনাকে ধারণ করে ক্যাম্পাসে ‘জুলাই কর্নার’ স্থাপন করতে হবে। জুলাই স্পিরিট এর আলোকে একাডেমিক ভবন(৫ম তলা) এর নামকরণ করতে হবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও ছাত্রসমাজের প্রাণের দাবি ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে। ছাত্রসংসদ কার্যালয় সংস্কার করতে হবে এবং গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক হল নির্মাণ ও পুরাতন হল সংস্কার করতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসিক হল নির্মাণ করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান পরিবর্ধিত ও সংস্কার করতে হবে। অতিদ্রুত নতুন নাসের যাতায়াত রুট নির্ধারণ করে বাসগুলো চালু করতে হবে। আধুনিক শিক্ষার চাহিদা পূরণে সমাজ বিজ্ঞান, পরিসংখ্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ আরোও কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করার  ব্যবস্থা করতে হবে। শিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ নিশ্চিত্তে শ্রেণিকক্ষ সংস্কার করতে হবে। শিক্ষামূলক সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক ইত্যাদি নিমিত্তে অডিটোরিয়াম দ্রুত সংস্কার করতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে মশা নিধনের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসের ওয়াশরুম সংস্কার করে ব্যবহার উপযোগী করতে হবে। তালিকা করে নির্দিষ্ট সংখ্যক আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। নারী শিক্ষার্থী হয়রানি এবং মাদকমুক্ত ক্যম্পাস গড়তে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। 
স্মারকলিপিতে আশা প্রকাশ করে ছাত্রশিবিরের সভাপতি আরাফাত আহমদ বলেন, কলেজ প্রশাসন আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেবে এবং বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গঠনে ছাত্রশিবির সর্বাত্মক সহযোগিতা করবে। 
 
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে, এখানে শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া আছে। এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা দাবি করেছেন। আমি একাডেমিক কাউন্সিলের আলোচনা করব, আলোচনার পর যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব, আমি তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করব। একই সাথে অন্যান্য বিষয়ের ব্যবস্থা করব। 

প্রচ্ছদ এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সর্বশেষ সংবাদ
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top