logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ

মুহিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই একসময় তাকে ঠেলে দেয় যুদ্ধের নির্মম বাস্তবতায়। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন মুহিবুর। যদিও তার মৃত্যুর খবর পরিবার জানতে পারে সোমবার (২০ এপ্রিল)।

মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়ায় যান মুহিবুর। সেখানে প্রায় আড়াই বছর পড়াশোনা করেন। এরপর একবার দেশে ফিরে আবার রাশিয়ায় চলে যান। কিছুদিন পর পরিবারকে জানান, তিনি রাশিয়ার সেনাবাহিনীর জন্য রান্নার কাজ করছেন। সর্বশেষ গত বছর দেশে এসে বিয়ে করে পুনরায় রাশিয়ায় পাড়ি জমান।

মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, প্রায় দুই বছর আগে দালালেরা তাকে প্রলোভন দেখায়—রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন এবং যুদ্ধ শেষে নাগরিকত্ব দেওয়া হবে। পরিবারের অজান্তেই তিনি হয়তো সেই প্রলোভনে পড়ে যুদ্ধে যুক্ত হন। যদিও তিনি পরিবারকে জানিয়েছিলেন, সেনাবাহিনীর জন্য রান্নার কাজই করছেন।

তিনি আরও জানান, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী মেহেদি হাসান প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছে দেন।

সোমবার রাতে আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ বলেন, পরিবারের কাছ থেকেই তারা জানতে পেরেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত হয়েছেন মুহিবুর। তিনি রাশিয়ার হয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।

একটি স্বপ্ন নিয়ে বিদেশে যাত্রা করা এই তরুণের এমন মর্মান্তিক পরিণতি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী

মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২

মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২

মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী

শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী

সর্বশেষ সংবাদ
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী
মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
<span style='color:red;font-size:16px;'>বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি</span>	 <br/> ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
<span style='color:red;font-size:16px;'>মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা</span>	 <br/> মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা
মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top