logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. খেলাধুলা

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে হারের পর সিরিজ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেটি ছিল স্বাগতিকদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। সেই চাপের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরেছে, ফলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

ম্যাচে প্রথমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পেসার নাহিদ রানা। তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম নেন ২টি উইকেট, আর তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন একটি করে উইকেট পান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। তবে তাকে ফিরিয়ে দেওয়ার পর কিউইদের ব্যাটিং লাইনআপ দ্রুত ধসে পড়ে।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আউট হন সাইফ হাসান। এরপর দ্রুত সৌম্য সরকারও ফিরে গেলে চাপে পড়ে দল। তবে সেই চাপ সামলে দুর্দান্ত জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ১২০ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন তানজিদ, পরে ব্যক্তিগত ৭৬ রানে আউট হন তিনি। অন্যদিকে দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিফটির দেখা পান শান্ত। ৭১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর জয়ের বাকি কাজ শেষ করেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। হৃদয় ৩১ বলে ৩০ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষ পর্যন্ত মিরাজ ২৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরানো বাংলাদেশ এখন চট্টগ্রামে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

পূর্বদিক/এসএ

খেলাধুলা এর আরও খবর
পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

সর্বশেষ সংবাদ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা
মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা
মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top