ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : 21 September 2026, 6:41 pm

ছবি: পূর্বদিক
যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের বার্মিংহামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.) এর ওফাত বার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে কাসিদা বুরদাহ শরিফের খতম অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর (রোববার) বাদ ইশা বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাসিদা বুরদাহ শরিফ পাঠ, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ সৈয়দ ফাদি জুবা ইবনে আলী আল-হাসানি, শায়খ সৈয়দ মুনিস খলিফা আল-জিলানি এবং শায়খ সৈয়দ ওমর আর-রিফাঈ আল-শামী।
এ সময় স্থানীয় মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
কাসিদা বুরদাহ শরিফ পাঠের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধ, মহানবী (সা.) এর প্রতি ভালোবাসা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পূর্বদিক/এসএ





