ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : 26 September 2026, 7:17 pm

ছবি: পূর্বদিক
শেরপুর প্রতিনিধি: সিলেটের ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউএসএ-ইউকে-বিডি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান, ট্রাস্টের অর্থ ও সাংগঠনিক সম্পাদক শুভ্রত চন্দ্র বিশ্বাস, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ, দৈনিক মৌলভীবাজার-এর স্টাফ রিপোর্টার রিপন মিয়া এবং শিক্ষার্থী রুহান ইসলাম।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অতিথিরা এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে ইউএসএ-ইউকে-বিডি এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পূর্বদিক/এসএ





