logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান

প্রকাশিত হয়েছে : 6 October 2026, 11:48 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: সংস্কৃতিকে শুধু নাচ-গান, কবিতা আবৃত্তি কিংবা চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন জীবনাচরণ, অভ্যাস, পরিচ্ছন্নতা, স্বভাব ও মূল্যবোধের সঙ্গে সংস্কৃতিকে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান এমপি।

তিনি বলেছেন, ‘কালচার অ্যাজ কম্পাস, ক্যারেক্টার ইজ দ্য ফ্রেম অব অ্যা নেশন’—সংস্কৃতি একটি জাতির দিকনির্দেশক এবং জাতির চরিত্রের কাঠামো তৈরি করে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, ‘কালচার শুধু নাচ-গান এগুলো নয়। কালচার আসে নিজের চালচলন, হ্যাবিটস, এটাও পার্ট অব কালচার। যেমন জাপানের মানুষের একধরনের কালচার আছে। তারা কোনো কিছু ময়লা বা অগোছালো পছন্দ করে না। এটাও একটা কালচার। চীনের মানুষেরও একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যদি মনে করি কবিতা আবৃত্তি, চলচ্চিত্র কিংবা মঞ্চের বিভিন্ন কর্মকাণ্ডই কালচার, নো। এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সংস্কৃতির পরিধি এর চেয়ে অনেক বিস্তৃত।’

একটি জাতির বৈশিষ্ট্য নির্ধারণে সংস্কৃতির ভূমিকার কথা তুলে ধরে নাসের রহমান বলেন, ‘কালচার ডিফাইন্ডস অ্যা নেশন।’ একটি জাতির বৈশিষ্ট্য তার সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ পায়। এ দেশের মানুষ কেমন, তাদের স্বভাব-চরিত্র কেমন, তারা কীভাবে চলাফেরা করে এবং অন্যের সঙ্গে কীভাবে আচরণ করে, এসবও সংস্কৃতির অংশ।

তিনি বলেন, ‘আমরা সংস্কৃতিকে তেমন একটা গুরুত্ব দিই না। কারণ আমরা আমাদের দৈনন্দিন লাইফস্টাইল নিয়ে ব্যস্ত। অনেক দেশে কিন্তু সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়।’

সংস্কৃতি একটি জাতির সামগ্রিক জীবনব্যবস্থার সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেবল মঞ্চভিত্তিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন আচরণ, সামাজিক মূল্যবোধ ও জীবনাচরণের মধ্যেও সংস্কৃতির চর্চা করতে হবে।

বাংলাদেশের দীর্ঘ ঔপনিবেশিক ইতিহাসের প্রসঙ্গ তুলে নাসের রহমান বলেন, ‘আমরা ব্রিটিশ ঔপনিবেশের অধীনে ছিলাম প্রায় দুইশ বছর। কিন্তু ব্রিটিশরা কালচারের প্রতি বেশ সচেষ্ট। আমরা বোধহয় তাদের মতো ততটা হয়ে উঠতে পারিনি।’

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়।

এবার সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় অধ্যাপক মামুনুর রশীদ, আবৃত্তিতে রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়াকে সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

এ সময় জেলার বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তিত্ব, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ

চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ

শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

সর্বশেষ সংবাদ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
<span style='color:red;font-size:16px;'>ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা</span>	 <br/> পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top