logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২

প্রকাশিত হয়েছে : 2 November 2026, 5:13 pm

ছবি: পূর্বদিক

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর স্বরুপ কান্তি দাশ (৫০) নামে এক স্কুলশিক্ষককে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত ছুরি, গামছা, পাঁচ লাখ টাকার একটি চেকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানা কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। এর আগে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া স্বরুপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন স্বরুপ কান্তি দাশ। সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। স্বামীকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। একই সঙ্গে বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেয়।

পরবর্তী সময়ে কয়েক দফায় ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে এবং তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। পরিবারের পক্ষ থেকে দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ টাকা নিয়ে স্ত্রীকে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লোহাগাড়া থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান শনাক্ত করে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সী পাড়ার রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন আগে স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শিক্ষককে অপহরণের পরিকল্পনা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তাঁরা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

স্ক্রলিং এর আরও খবর
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩

সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’

শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top