logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে

প্রকাশিত হয়েছে : ৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ

ছবি: ইত্যাদির সৌজন্যে

বিনোদন ডেস্ক: দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের গল্প তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদী জেলায় আয়োজন করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ ঐতিহ্য ও জনজীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ এই জেলাকে ঘিরেই সাজানো হয়েছে এবারের আয়োজন।

নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ইত্যাদি’র আয়োজন করে আসছেন এর কর্ণধার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। অনুষ্ঠানটি কখনো কোনো ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, পার্ক, রিসোর্ট কিংবা সাধারণ খোলা মাঠে ধারণ করা হয় না। বরং প্রতিটি পর্বের স্থান নির্বাচনে গুরুত্ব পায় ওই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি এবং জনজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।

এবারের মঞ্চ নির্মাণ করা হয়েছে রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। অনুষ্ঠানকে ঘিরে গোটা নরসিংদীতেই তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরের পর থেকেই দর্শকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। বরাবরের মতো এবারও বিশেষ আমন্ত্রণপত্রের মাধ্যমে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হয়, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। এ জন্য কোনো অর্থ নেওয়া হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। রায়পুরায় ধারণ করা হলেও দর্শকেরা এসেছিলেন নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হওয়ায় সৃষ্টি হয় ব্যতিক্রমী দৃশ্য। স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের বহুতল ভবনের ছাদ, দেয়াল, রাস্তা এমনকি গাছের ডালে উঠে অনুষ্ঠান উপভোগ করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে তাঁরা অনুষ্ঠানটি উপভোগ করেন। দর্শকদের করতালি ও স্লোগানে বারবার মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন নরসিংদীর সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় তৈরি ফোক-ফিউশনধর্মী এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।

অন্যদিকে অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ঘিরে থাকবে একটি পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

‘ইত্যাদি’র দর্শকপর্বের নিয়ম অনুসারে নরসিংদীকে নিয়ে কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজন বিজয়ী নির্বাচন করা হয়। পরে তাঁরা নরসিংদীর ঐতিহ্যবাহী পণ্য নিয়ে নির্মিত একটি মজার নাট্যাংশে অংশ নেন, যা ছিল দর্শকদের জন্য দারুণ উপভোগ্য।

অনুষ্ঠানে থাকছে কয়েকটি তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবু নিয়েও থাকছে বিশেষ আয়োজন। পাশাপাশি জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিত্বকে নিয়েও থাকবে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এবারের পর্বে একটি মানবিক প্রতিবেদন থাকছে খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে। অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে যিনি জয় করেছেন নিজের সীমাবদ্ধতাকে। এছাড়া বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। সেখানে তুলে ধরা হবে ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।

থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাকও জোগাবে। এছাড়া ইত্যাদির নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।

সব সময়ের মতো ‘ইত্যাদি’র এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গণমানুষের প্রিয় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’

ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’

এফডিসি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রঞ্জিতা, কানে ৭টি সেলাই

এফডিসি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রঞ্জিতা, কানে ৭টি সেলাই

চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?

চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?

সর্বশেষ সংবাদ
রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার
রাজনগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, হাসপাতাল হচ্ছে ১০১ শয্যার
বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রীমঙ্গলে জব্দ ১০ ট্রাক সিলিকা বালু
বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রীমঙ্গলে জব্দ ১০ ট্রাক সিলিকা বালু
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল
জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু, চা শ্রমিক পরিবারগুলোর ব্যাপক ক্ষতি
জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু, চা শ্রমিক পরিবারগুলোর ব্যাপক ক্ষতি
সিলেটে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র
সিলেটে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
<span style='color:red;font-size:16px;'>প্রচার হবে ৫ জুন শুক্রবার</span>	 <br/> ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে
প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে
শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্র রুদ্রর
শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্র রুদ্রর
এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড
এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, এক মাসের কারাদণ্ড
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান কর্মসূচি
আগস্টের মধ্যে এল নিনো তৈরির ৮০% আশঙ্কা, বাড়বে তাপপ্রবাহ ও দুর্যোগের ঝুঁকি: ডব্লিউএমও
আগস্টের মধ্যে এল নিনো তৈরির ৮০% আশঙ্কা, বাড়বে তাপপ্রবাহ ও দুর্যোগের ঝুঁকি: ডব্লিউএমও
ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি
ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি
শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার, এলাকায় স্বস্তি ও আনন্দ
শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার, এলাকায় স্বস্তি ও আনন্দ
সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ
শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ
শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, চালক আহত; গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ
শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, চালক আহত; গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ
মসজিদে দুঃসাহসিক চুরি: নগদ টাকা, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
মসজিদে দুঃসাহসিক চুরি: নগদ টাকা, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top