logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

প্রকাশিত হয়েছে : 6 September 2026, 11:05 pm

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পূর্বদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত বা সংঘর্ষ নয়, শান্তি ও রাজনৈতিক সহিষ্ণতার পরিবেশ চান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল নিজেদের রাজনীতি ও মতবাদ প্রচার করবে, তবে কোনোভাবেই সংঘাতে জড়ানো যাবে না।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করার দাবিগুলো ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। আগামীকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মেডিকেল কলেজে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর চালু ও ভবিষ্যতে সচল রাখতে হলে জেলায় শিল্প-কারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। এ জন্য কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিনিয়োগকারীদের নিয়ে আসার চেষ্টা চলছে।

তিনি বলেন, সরকারে আসার পর অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে ঠাকুরগাঁওয়ে নিয়ে এসে সম্ভাবনা ও শিল্পায়নের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। চীন থেকেও বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক সহনশীলতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না। আমরা শান্তি চাই। সব রাজনৈতিক দলকে বলব, আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু কখনো সংঘাতে জড়াবেন না।’

তিনি আরও বলেন, অতীতে গণতন্ত্রকামী মানুষের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও মিথ্যা মামলা হয়েছে। অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। ‘আমরা আর এমন মৃত্যু ও রক্তপাত দেখতে চাই না। যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে রক্ষা করতে চাই,’ বলেন তিনি।

রাষ্ট্রপতি বাংলাদেশে সমঝোতার রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যেন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে সমঅধিকার নিয়ে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।

মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো হানাহানি নয়, আলাপ-আলোচনার মধ্য দিয়েই রাজনীতি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।

নাগরিক সংবর্ধনার জন্য ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই জেলাকে কখনো ভুলব না। আমার অন্তরে ঠাকুরগাঁও জেলা। আমি যে পদেই থাকি, যেখানেই থাকি, ঠাকুরগাঁও ও ঠাকুরগাঁওয়ের মানুষ সবসময় আমার হৃদয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও এম আবদুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবু মো. খায়রুল কবির।

অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আবদুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তাঁর বক্তব্য ও স্থানীয় ভাষায় ঠাকুরগাঁওবাসীর সঙ্গে কথোপকথন ঘিরে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পূর্বদিক/এসএ

জাতীয় এর আরও খবর
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top