সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
প্রকাশিত হয়েছে : 3 October 2026, 11:30 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে তিনি খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে এসব কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, এসব কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও বেশি উপকৃত হবেন। প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমাজের অংশ। তাদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।
পরিদর্শনকালে সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি কার্যক্রম এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।
পূর্বদিক/এসএ





