logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস

প্রকাশিত হয়েছে : 5 October 2026, 8:01 pm

ছবি: পূর্বদিক

খুলনা প্রতিনিধি: সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার ঘটনা সঠিক নয় বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটির দাবি, প্রকাশিত ওই ঘটনার সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পর্যটন মৌসুম শুরুর আগে এ ধরনের সংবাদ সুন্দরবনের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল।

তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তা তাদের জানিয়েছেন, গত শনিবার রাত ৯টার দিকে স্থানীয় জেলেরা একটি সন্দেহজনক নৌযানের চলাচলের খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তবে ওই নৌযানের সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা পাওয়া যায়নি। ওই বন কর্মকর্তা কোনো গণমাধ্যমকে এ বিষয়ে সাক্ষাৎকার দেননি বলেও টোয়াসকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে টোয়াসের সদস্য তাকির বলেন, ঘটনার রাতে তাদের জাহাজে ৫৫ জন পর্যটক ছিলেন। রাত ১১টার দিকে পশুর নদীতে পৌঁছানোর সময় অন্য একটি জাহাজ থেকে জানতে চাওয়া হয়, তারা কোনো বিপদে পড়েছেন কি না কিংবা গুলির শব্দ শুনেছেন কি না। তবে তারা কোনো গুলির শব্দ, চিৎকার বা অস্বাভাবিক পরিস্থিতি টের পাননি।

তিনি বলেন, ওই সময় আশপাশে অনেক জেলে নৌকা ও মাছ ধরার ট্রলার চলাচল করছিল।

টোয়াস নেতারা বলেন, সুন্দরবনের পেরিফেরি এলাকায় স্থানীয় জেলে ও দস্যুদের মধ্যে বিরোধ বা সংঘাতের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনায় বন বিভাগের সদস্যরা নিয়মিত ব্যবস্থা নেন। তবে এ ধরনের ঘটনাকে পর্যটনকেন্দ্রিক নিরাপত্তাঝুঁকি হিসেবে উপস্থাপন করা হলে সুন্দরবন নিয়ে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।

তারা জানান, গত দুই থেকে তিন দশক ধরে তারা সুন্দরবনে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। পর্যটকবাহী জাহাজে বন বিভাগের সদস্য ও নিরাপত্তারক্ষীরা থাকেন। রাতের বেলায় এসব জাহাজ সাধারণত বন বিভাগের কার্যালয়ের কাছাকাছি অবস্থান করে।

টোয়াস নেতাদের দাবি, সুন্দরবনের পর্যটনের সঙ্গে স্থানীয় অর্থনীতি ও দেশের পর্যটন ভাবমূর্তি জড়িত। তাই কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তারা।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা

গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

সর্বশেষ সংবাদ
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’

করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান

সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর

সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক

অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ

শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top