মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : 18 October 2026, 9:15 am

মৌলভীবাজার প্রতিনিধি: গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের কাশিনাথ রোড থেকে কর্মসূচি শুরু হয়। পরে চৌমুহনা, কোর্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার বিভিন্ন মার্কেট এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, মনসুর আহমেদ, নুরুল ইসলাম, মামুনুর রশিদ, লিটন মিয়া, সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সিরাজ আহমেদ, সেলিম আহমেদ, সাদিক আহমেদ, শেখ আবেদ, সুমন দাস, শেখ মহসিন ও খালেদ আহমেদ।





