logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার


প্রকাশিত হয়েছে : 2 November 2026, 5:11 pm

ছবি: পূর্বদিক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক বাদামি ও কালচে রঙের পরিবর্তে সাপটির শরীরে দেখা গেছে হলদেটে-সাদা বর্ণ। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন ব্যতিক্রমী রঙের সৃষ্টি হয়েছে।

গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম।

উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক (Checkered Keelback) প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এ প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে রঙের ছোপ দেখা যায়। তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি লক্ষ করা গেছে।

বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানান, অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং এটি প্রাণীর জন্মগত একটি জিনগত বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে শরীরে মেলানিন নামের রঞ্জক পদার্থের উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব দেখা যায়।

সাপটি উদ্ধারের বিষয়ে মো. সহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া প্রজাতির এবং সম্পূর্ণ নির্বিষ। তবে সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে স্বাভাবিক রঙের পরিবর্তে এর শরীরে হলদেটে-সাদা বর্ণ ধারণ করেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না।

তিনি আরও বলেন, সাপটি কয়েকবার খোলস পরিবর্তন করার পর এর শারীরিক ও বর্ণগত কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য কিছুদিন সংরক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণ শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩

সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’

শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’

বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা

বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা

ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সর্বশেষ সংবাদ
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top