logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা


প্রকাশিত হয়েছে : 19 November 2026, 11:08 pm

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের বাধার মুখে তারা ব্যর্থ হলে পাশের একটি ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান ওই সাংবাদিক। পরে তাঁর বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরোপ্রধান। পাশাপাশি তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিলাল হোসেনের অভিযোগ, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাঁকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন।

পরে তিনি ও তাঁর বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে ওই তিন নেতাসহ ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজল, জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা মমিনুর রহমান মমিন ও আব্দুল্লাহসহ আরও কয়েকজনকে দেখতে পান।

বিলালের দাবি, সেখানে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। এতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

তাঁর অভিযোগ, তাঁকে না পেয়ে পরে বাড়িতে আবারও হামলা চালানো হয়। এ সময় তাঁর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁর বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।

তাঁদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইল ফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনসহ স্থানীয় কয়েকজনের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছিল বলে তাঁরা দাবি করেন।

তাঁরা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বিলালকে সতর্ক করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে জনমত তৈরির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিলাল পালিয়ে যান। তাঁদের ভাষ্য, এ সময় বিলালের বাবা পুলিশের গাড়িতে হামলা করেন এবং পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরে পুলিশ তাঁর বাবাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের সঙ্গে হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে বলেন, ফ্যাসিস্টদের সঙ্গে বিলাল হোসেনের সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে বিএনপি নেতারা তাঁকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে তাঁর বাবাকে জনতা ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনার বিষয়ে সাংবাদিক বিলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫ আগস্ট ২০২৪ সালের একটি ভিডিও ফুটেজ পাঠান। তাঁর দাবি, ওই দিন ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে মিছিল হয়েছিল। অথচ এখন তাঁকে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

বিলাল আরও অভিযোগ করেন, সম্প্রতি বিএনপির কিছু নেতার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে ফাঁসাতে সাজানো নাটক ও মব সৃষ্টি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

সর্বশেষ সংবাদ
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top