logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর

প্রকাশিত হয়েছে : 7 October 2026, 4:44 pm

ছবি: পূর্বদিক

খুলনা প্রতিনিধি: সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে দাবি করেছে বন বিভাগ, কোস্টগার্ড ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।

সংশ্লিষ্টদের দাবি, কটকা এলাকায় একটি সন্দেহজনক নৌযানকে ধাওয়া করে বনরক্ষীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা ছিল না।

গত শনিবার (৩ অক্টোবর) রাতে সুন্দরবনের পূর্ব বিভাগের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজ ‘এমভি ওয়েভ-২’ ও ‘আরাল সি’ অবস্থান করছিল। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, কটকা খালের সাগরমোহনায় নোঙর করা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এ ডাকাতির চেষ্টা চালায় একটি বনদস্যু দল। খবরটিতে বলা হয়, বনরক্ষীরা ডাকাতদের ধাওয়া করে চার রাউন্ড গুলি ছোড়েন।

তবে বন বিভাগ ও কোস্টগার্ডের বক্তব্যে ঘটনার ভিন্ন চিত্র পাওয়া গেছে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, ৩ অক্টোবর রাত ৯টার দিকে একজন জেলে তাকে ফোন করে জানান, কটকা থেকে দূরে সাগরে থাকা কয়েকজন জেলেকে একটি দল তাড়া করছে। খবর পেয়ে তিনি নিজে ও তার দলের সদস্যরা অস্ত্রসহ অফিসের ট্রলারে করে ঘটনাস্থলের দিকে রওনা দেন।

তিনি বলেন, কাদেরের খাল সাগরের পাড়ে অবস্থিত এবং কটকা অফিস থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে। সেখানে গিয়ে তারা দূর থেকে একটি ট্রলার দেখতে পান। ট্রলারটিকে থামার জন্য আলো দিয়ে সংকেত দেওয়া হলেও সেটি তাদের দেখে উল্টো দিকে সাগরের দিকে দ্রুত চলে যায়। পরে ট্রলারটি থামাতে চার রাউন্ড ফাঁকা গুলি করা হয় এবং প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করা হয়। তবে দূরত্ব বেশি থাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়নি।

তানভীর হাসান ইমরান বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের কচিখালী স্টেশনকে জানানো হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হিসেবে প্রকাশিত হয়। তার সঙ্গে যোগাযোগ না করেই তার নামে বক্তব্য প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, ঘটনার সময় কটকা অফিসের সামনে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। জাহাজ দুটি সম্পূর্ণ নিরাপদে সেখান থেকে চলে যায়। ওই ঘটনার সঙ্গে পর্যটকবাহী জাহাজের কোনো সম্পর্ক ছিল না।

‘ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে’

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় যে ঘটনা ঘটেছে সেটি কোনো ডাকাতি কিংবা কোনো জাহাজে ডাকাতির চেষ্টা নয়। ডাকাতির খবর পেয়ে কটকা ক্যাম্পের বনরক্ষীরা একটি সন্দেহজনক নৌযানকে ধাওয়া করেছিলেন। ঘটনাটি পর্যটকবাহী লঞ্চ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঘটে।

তিনি বলেন, ‘লঞ্চ যে দিকে ছিল, ডাকাতরা ওই দিকে আসছিল’ এমনভাবে বিষয়টি বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এমন কিছু ঘটেনি। বনরক্ষীরা তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সন্দেহজনক নৌযানটিকে ধাওয়া করে ফাঁকা গুলি ছুড়েছিলেন।

রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এ বিষয়ে মূলধারার অধিকাংশ গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করেনি। একটি গণমাধ্যম ছাড়া অন্যরা কপি-পেস্ট করে সংবাদ প্রকাশ করেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সুন্দরবনের পর্যটন নিরাপদ রাখতে বন বিভাগ বদ্ধপরিকর। পর্যটকবাহী প্রতিটি জাহাজে নিরাপত্তার জন্য বন বিভাগের সেন্ট্রি দায়িত্ব পালন করেন।

কোস্টগার্ডও পায়নি ডাকাতির প্রমাণ
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর তারা ঘটনাটি মাঠপর্যায়ে যাচাই করেছেন। ‘এমভি ওয়েভ-২’-তে থাকা পর্যটক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের কেউই জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে কিংবা এমন কোনো পরিস্থিতি দেখেছেন বা শুনেছেন বলে জানাননি।

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের টহল দল জাহাজটির কাছে যায়। তবে সেখানে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি।

মাহবুব হোসেন বলেন, কটকা ফরেস্ট অফিসের কর্মকর্তার তথ্য অনুযায়ী, সন্দেহজনক নৌযানটি সাগর থেকে উঠে আসছিল। সাগরে চলাচলকারী এ ধরনের নৌযান সাধারণত বড় আকারের হয়। কোনো ডাকাতি বা ডাকাতির চেষ্টা হলে জাহাজে থাকা কেউ না কেউ সেটি দূর থেকেই দেখতে পেতেন। কিন্তু এমন কোনো তথ্য পর্যটকদের কাছ থেকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে সুন্দরবনে বড় কোনো শক্তিশালী বনদস্যু বাহিনী সক্রিয় নেই। গত কয়েক মাসে কোস্টগার্ড ও র‌্যাবের কাছে শতাধিক বনদস্যু আত্মসমর্পণ করেছে এবং তাদের অস্ত্রও জমা দিয়েছে। বর্তমানে ছোট কয়েকটি দল থাকলেও পর্যটকবাহী জাহাজে হামলা চালানোর মতো পরিস্থিতি নেই।

পর্যটন মৌসুমে সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে বলেও জানান তিনি।

অভিযোগ পায়নি এসআরবি
এসআরবি-৬-এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, তারাও বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে। তবে এ ঘটনায় তাদের কাছে কোনো পর্যটক বা পর্যটকবাহী জাহাজের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগ ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এসআরবি। সন্দেহজনক নৌযান দেখলে নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও নিয়মিত টহলের অংশ।

‘ভিত্তিহীন সংবাদে পর্যটনে নেতিবাচক প্রভাব পড়তে পারে’
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরটি সঠিক নয় দাবি করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। গতকাল খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রকাশিত ঘটনার সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা নেই।

বন বিভাগ ও টোয়াসের তথ্য অনুযায়ী, স্থানীয় জেলেদের কাছ থেকে পাওয়া সন্দেহজনক নৌযানের খবর যাচাই করতে গিয়ে বনরক্ষীরা একটি নৌযানকে ধাওয়া করেন। তবে ওই ঘটনার সঙ্গে পর্যটকবাহী কোনো জাহাজের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ওই রাতে জাহাজে থাকা পর্যটকরাও গুলির শব্দ বা কোনো অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেননি।

টোয়াসের নেতারা বলেন, পর্যটন মৌসুমের শুরুতে এ ধরনের ভিত্তিহীন বা যাচাইবিহীন সংবাদ সুন্দরবনের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করার আহ্বান জানান তারা।

এভারগ্রীন ট্যুরসের মালিক ও টোয়াসের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম কচি বলেন, কোনো ঘটনা ঘটলে সাংবাদিকদের উচিত তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করা।

তিনি বলেন, ‘কেউ কিছু বলল, আর যাচাই না করে শুধু তার বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে সুন্দরবনের পর্যটনশিল্প আরও এগিয়ে যাবে।’

বন বিভাগ, কোস্টগার্ড ও পর্যটনসংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, ৩ অক্টোবর রাতে কটকা এলাকায় সন্দেহজনক একটি নৌযানকে ধাওয়া করে বনরক্ষীদের ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনার সঙ্গে পর্যটকবাহী জাহাজে ডাকাতি বা ডাকাতির চেষ্টার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা

‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান

ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান

সর্বশেষ সংবাদ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top