logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত

প্রকাশিত হয়েছে : 8 October 2026, 11:40 pm

ছবি: পূর্বদিক

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক চালকের চালানো ময়লার গাড়ির ধাক্কায় কেসিসির অপর এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মো. আব্দুস সালাম (৪৫) নামের ওই চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপর গাড়ির চালক বারেক গাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও কেসিসির চালক মো. সাফায়েত হোসেন জানান, বেলা সোয়া ১১টার কিছু আগে বারেক গাজী বাইরে থেকে ময়লার গাড়ি (মিনি ট্রাক) চালিয়ে কেসিসির গ্যারেজে প্রবেশ করেন। এ সময় তিনি চালক আব্দুস সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। জবাবে সালাম তাকে গাড়িটি সরিয়ে নিতে বলেন।

এরপর বারেক গাড়িটি স্টার্ট দিলে সেটি সামনের দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দেয়। এ সময় কোনো এক কারণে আব্দুস সালাম ওই গাড়ি ও সামনে থাকা একটি স্কেভেটরের মাঝখানে অবস্থান করছিলেন। দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে গাড়িটির সামনের অংশও দেবে যায়।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, নিহত চালকের পরিবার কোনো মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর থেকে চালক বারেক গাজী পলাতক রয়েছেন। তাকে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

সর্বশেষ সংবাদ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
<span style='color:red;font-size:16px;'>‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ</span>	 <br/> খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
<span style='color:red;font-size:16px;'>ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা</span>	 <br/> পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top