logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেলে লাউয়াছড়া রেলপথে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন তারা।

রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভোগে পড়েন।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ শেষে রেললাইন পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফখরুল ইসলাম

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফখরুল ইসলাম

ঈদের শিক্ষা হোক ত্যাগ, মানবতা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো: এম নাসের রহমান

শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি, ব্যবসায়ীর কাছ থেকে ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি, ব্যবসায়ীর কাছ থেকে ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফখরুল ইসলাম
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফখরুল ইসলাম
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের শিক্ষা হোক ত্যাগ, মানবতা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো: এম নাসের রহমান
ঈদের শিক্ষা হোক ত্যাগ, মানবতা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো: এম নাসের রহমান
শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেফতার
শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেফতার
কুকুরের আক্রমণ থেকে লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

যমুনা সেতুতে যানবাহনের চাপ, ঢাকামুখী চলাচল নিয়ন্ত্রণে দীর্ঘ যানজট

বিএনপি সরকার হবে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের সরকার: নাসের রহমান

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব: শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধতা ছড়াল সংগীত-নৃত্য পরিবেশনা

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

শ্রীমঙ্গলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

লেবু বাগানে বিদ্যুতায়িত ফাঁদে প্রাণ গেল শ্রমজীবী সুনীল সাঁওতালের

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ভ’য়া’বহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে নি’হ’ত ১৫, আ’হ’ত অন্তত ১০

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top