logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব


প্রকাশিত হয়েছে : 16 November 2026, 8:40 pm

ছবি: পূর্বদিক

খাগড়াছড়ি প্রতিনিধি: মানবতার সেবায় ও জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হিল ভিডিপির সদস্যরা। চার গ্রামের প্রায় চার হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে মাইনী নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেছেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বেতছড়ি এলাকায় এ সাঁকো নির্মাণ করা হয়। এতে হিল ভিডিপির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনি নদীর ওপর সহজ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে হাজাছড়া, ক্ষেত্রপুর, ধন্যমাছড়া ও বাঁচামরং গ্রামের মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের নদী পারাপারে ভোগান্তি ছিল বেশি। এ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে হিল ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।

সাঁকোটি নির্মাণের ফলে চার গ্রামের প্রায় চার হাজার মানুষের যাতায়াতের কষ্ট অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় পাগুজ্জাছড়ি গ্রামের কার্বারি লক্ষ্মী কুমার বলেন, জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে হিল ভিডিপির সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের এ মানবিক কর্মকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণের ফলে দীর্ঘদিনের একটি দুর্ভোগ থেকে এলাকাবাসী কিছুটা হলেও মুক্তি পাবেন।

দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হিল ভিডিপির সদস্যরা বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, এলাকার উন্নয়ন এবং জীবনযাত্রার মান সহজ করতে তাঁরা স্বেচ্ছাশ্রমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে হিল ভিডিপির সদস্যদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, জনসেবামূলক কাজে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও জানিয়েছেন ভিডিপির সদস্যরা।

বেতছড়ি প্লাটুন কমান্ডার এপিসি মো. খোরশাদ আলম বলেন, তাঁরা সরকারিভাবে মাসে মাত্র তিন হাজার টাকা ভাতায় দায়িত্ব পালন করেন। এই সামান্য অর্থে দায়িত্ব পালন করা বেশ কষ্টকর। সরকার তাঁদের ভাতা কিছুটা বাড়ালে সদস্যরা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারবেন।

তিনি বলেন, ভিডিপির সদস্যরা মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী। তবে তাঁদের কাজের যথাযথ স্বীকৃতি এবং আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়বে।

ভিডিপি সদস্যদের দাবি, তাঁদের দায়িত্ব ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে সম্মানজনক ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক

বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক

বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎

বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল ‎

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

সর্বশেষ সংবাদ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল ‎
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top