logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক


প্রকাশিত হয়েছে : 16 November 2026, 8:41 pm

ছবি: পূর্বদিক

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেটে অভিযান চালিয়ে পণ্যচালানটি আটক করা হয়।

জানা যায়, বেনাপোল বন্দরের ১০ নম্বর শেডে আমদানিকৃত পণ্য খালাস শেষে বন্দর থেকে বের হওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে পণ্যগুলো আটক করা হয়েছে। পণ্যগুলো আমদানি চালানের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস।

বন্দর সংশ্লিষ্ঠরা জানান, বন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে বন্দরের নিরাপত্তাকর্মীরা ভারতীয় পণ্যবাহী খালি ট্রাকটি আটক করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ৫ কার্টন জিলেট ব্লেড ও রেজারের চালান জব্দ করেন।

বেনাপোল বন্দরের সহকারী পলিচালক আজাহার হোসেন জানান, বন্দর কর্তৃপক্ষের ম্যানিফেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউবি ৫৭ এ-৮৫৫৪। চালানটির ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৭০৫৯৭/১১। গত ১২ নভেম্বর চালানটির ম্যানিফেস্ট এন্ট্রি করা হয়। এতে পণ্যের বিবরণ দেওয়া হয়েছে ‘বোল্টিং ক্লথ অ্যান্ড আদার্স’।

আমদানিকারক প্রতিষ্ঠান রুহজান এন্টারপ্রাইজ। সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক (প্রাইভেট) লিমিটেড। চালানটিতে ৩৭৬টি প্যাকেজের বিপরীতে ঘোষিত মোট ওজন ১০ হাজার ৫২ কেজি। পণ্য খালাসের জন্য নির্ধারিত ছিল বন্দরের ১০ নম্বর শেড।

ম্যানিফেস্টের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বেলা ১১টা ৪৬ মিনিটে ভারতীয় ট্রাকটি বন্দরে প্রবেশ করে। ১৫ নভেম্বর চালানটি গ্রহণের তথ্য থাকলেও প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ট্রাকটির বন্দর থেকে বের হওয়ার তথ্য ছিল না। প্রতিবেদনে কিছু প্যাকেজ আলগা ও ছেঁড়া থাকার কথাও উল্লেখ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩ নম্বর গেট থেকে একটি ভারতীয় ট্রাকের ৫ কার্টন পণ্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সেখানে ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ রেজার পাওয়া গেছে। পণ্য পরীক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ওই ট্রাকের আমদানিকৃত পণ্য ১০ নম্বর শেডে খালাস করা হয়েছে। চালানে ঘোষিত পণ্যের সঙ্গে খালাস করা পণ্যের মিল রয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আমদানি-রপ্তানির আড়ালে ঘোষণা বহির্ভূত পণ্য আনার অভিযোগে বেনাপোল বন্দরে বিভিন্ন সময়ে চালান আটক ও জব্দের ঘটনা ঘটছে। সর্বশেষ এ চালানটির পণ্য পরীক্ষার পর প্রকৃত ঘটনার বিবরণ জানা যাবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব

মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব

বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎

বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল ‎

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

সর্বশেষ সংবাদ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল ‎
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top