logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

টানা বর্ষণে সিলেট নগরীতে জলাবদ্ধতার দুর্ভোগ

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৭:১১ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বুধবার রাত থেকে টানা বর্ষণে সিলেট নগরীর অর্ধশত এলাকার বাসা-বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক সড়কেই জমে আছে হাঁটু পানি।  পানি উঠে পড়েছে অনেক অফিসে ও ব্যবসাপ্রতিষ্ঠানে।  দিনের শুরুতেই নগরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে।  ছড়া-খাল উদ্ধার অভিযানে কোটি কোটি টাকা ব্যয় এখন প্রশ্নবিদ্ধ।

নগরীর ছড়া-খাল দখল, উদ্ধারের নামে সিটি করপোরেশনের লোক দেখানো কর্মকাণ্ড আর অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে ভূক্তভোগীরা মনে করেন।
জানা যায়, সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট-বড় ১২টি ছড়া ও খাল। সাবেক দুই মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফল হক চৌধুরীর সময়ে ছড়া উদ্ধারে প্রায় ২০ কোটি টাকা ব্যয় করা হয়।  এখনো চলছে ছড়া উদ্ধারের কাজ।  প্রতিদিনই সিটি করপোরেশনের কর্মকর্তারা ছড়া উদ্ধারে নিজেদের তৎপরতা আর সফলতার বিবরণ দিয়ে চলছেন।  এতো উদ্যোগ, কর্মযজ্ঞ সত্ত্বেও জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। বরং এখন দেখা যাচ্ছে ছড়া উদ্ধার আর সংস্কারের নামে জলে ফেলা হচ্ছে কাড়ি কাড়ি টাকা।

এদিকে সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত ১৪৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।  এছাড়া বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, মাত্র তিন ঘণ্টায় এত বৃষ্টি এ মৌসুমে আর হয়নি।
টানা বর্ষণে বৃহস্পতিবার সিলেট নগরীর বেশিরভাগ এলাকাতেই জল জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির পানিতে তলিয়ে যায় সিলেট নগরীর দরগাহ মহল্লা, লন্ডনী রোড, ইলেকট্রিক সাপ্লাই রোড, লোহারপাড়া, হাওয়াপাড়া, তাঁতীপাড়া, সওদাগরটুলা, চারাদিঘীরপাড়, দাঁড়িয়াপাড়া, তালতলা, মির্জাজাঙ্গাল, ভাতালিয়া, বিলপাড়, কাজলশাহ, বাগবাড়ি, বড়বাজার, খাসদবির, সোনারপাড়া, রায়নগর, দর্জিপাড়া, দপ্তরিপাড়া, যতরপুর, উপশহরসহ অন্তত অর্ধশত এলাকা।
এসব এলাকার বেশিরভাগ বাসা-বাড়ির নিচতলায়ও পানি উঠে যায়। সকালে সকালে বাসা থেকে বের হয়ে স্কুল-কলেজ ও অফিসগামী লোকজন পড়েন বিড়ম্বনায়। রাস্তায় পানি থাকায় যানবাহন না পেয়ে অনেকেই ফিরে আসেন বাসায়।  নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির সংখ্যাও অন্যদিনের তুলনায় কম।

নগরীর সোনারপাড়ার বাসিন্দা শফিক আহমদ জানান, তার এলাকায় ছড়ার পানি উপচে বাসায় উঠে যায়।  পানি বাসায় ঢোকে পড়ায় ঘরের অনেক আসবাবপত্র ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
দাড়িয়াপাড়ার বাসিন্দা সুবেল চন্দ্র নাথ জানান, নগরীর ছড়া ও খালগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয়। তিনি জানান, শুধু ছড়া-খাল নয় অনেক স্থানে লোকজন ড্রেনও দখল করে বাসা-বাড়ি নির্মাণ করেছেন।  এতে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ উৎসব
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ উৎসব
প্লাস্টিক দূষণ রোধে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
প্লাস্টিক দূষণ রোধে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
চুনারুঘাটে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন
চুনারুঘাটে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top