ডেঙ্গু ভাইরাস
মৌলভীবাজারসহ সিলেটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬জন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
মৌসুম শেষ হলেও এখনো আতঙ্কের শেষ হচ্ছেনা। শেষ হচ্ছেনা ভাইরাসের বিস্তারও। এখনো প্রতিদিন গড়ে প্রায় ৬ জন আক্রান্ত হচ্ছে ডেঙ্গু ভাইরাসে।
গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছেন ৬জন। আর চলতি মে মাসে সনাক্ত হয়েছেন ১৪৩ জন। আর এ বছর সিলেট বিভাগে মোট সনাক্তের সংখ্যা ৪৫৮জন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেটের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮জন। তাদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ভর্তি রয়েছেন।
এ বছর সিলেটে ৭৫, সুনামগঞ্জে ৬৭, মৌলভীবাজারে ৮৬ ও হবিগঞ্জে ২৩০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।





