logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

এই মৌসুমে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারে, রেকর্ড ১৯০ মিলিমিটার

প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

ছবি এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে বিভাগের বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)-এর তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়।

তথ্য অনু্যায়ী সবচেয়ে বেশি ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। এছাড়া শেরপুর ও সিলেটের ওসমানীনগরে ১৮০ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৭৭ মিলিমিটার, সুনামগঞ্জে ১৩৭ মিলিমিটার এবং কুলাউড়ায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড়ে ১৩৩ মিলিমিটার, সিলেটে ১২৭ মিলিমিটার, মধ্যনগরের মহেশখোলায় ১০৬ মিলিমিটার এবং মৌলভীবাজারের কমলগঞ্জে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া হবিগঞ্জে ১০৪ মিলিমিটার, বড়লেখার দখিনাবাগে ১০৪ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতকে ৭৬ মিলিমিটার, বড়লেখার লাতুতে ৭৫ মিলিমিটার, হবিগঞ্জের চুনারুঘাটের চাঁদপুর বাগানে ৬২ মিলিমিটার, বিয়ানীবাজারের শেওলায় ৫৯ মিলিমিটার, জৈন্তাপুরের লালাখালে ৫১ মিলিমিটার, গোয়াইনঘাটের জাফলংয়ে ৪৬ মিলিমিটার এবং জকিগঞ্জে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। এতে সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে মৌলভীবাজারে টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে মনু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। আগাম বন্যার শঙ্কায় ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামাল

শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামাল

কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা

কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা

মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী

মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি

মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
<span style='color:red;font-size:16px;'>বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি</span>	 <br/> ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
চুরির অপবাদে হাত-পা বেঁধে নি’র্মম নির্যা’তন: কমলগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষো’ভ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ
<span style='color:red;font-size:16px;'>মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা</span>	 <br/> মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্তের সূচনা
মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল’ উদ্বোধন
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান
জিয়া অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপন: উন্নয়নের রূপরেখা দিলেন এমপি নাসের রহমান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top