logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে : 13 October 2026, 7:38 pm

ছবি: পূর্বদিক

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-০৪৩০) উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।

এর আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংস্থা লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) প্রধান নির্বাহী মিসেস লাভলী সুছিয়াং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমাজকর্মী মাইকেল নংরুম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম সেলু, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর (পিএফ) যাকোব মুনুরু দাস এবং এলডিএফের প্রকল্প সমন্বয়কারী ডেন্টিনা মারলিয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং, এলডিএফের সদস্য মারশিফুল আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, প্রকল্প পরিচালনা কমিটির সদস্য লক্ষী পঃথিমি ও ছেনমন তালাংসহ প্রকল্পের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনে গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যথাযথ যত্ন এবং শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

গর্ভবতী মা ও নবজাতক শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সাধুবাদ জানান তিনি।

ইউএনও আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

মৌলভীবাজার এর আরও খবর
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি

‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি

শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা

শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা

নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

সর্বশেষ সংবাদ
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top