logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

কোরবানির ঈদ উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়েছেন ব্যবসায়ীরা

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৮:১১ পূর্বাহ্ণ

চামড়া শিল্প

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, এ অজুহাত দেখিয়ে দেশে চামড়ার দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে পরিসংখ্যান ও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম অনেকটাই স্থিতিশীল এবং কিছুটা বাড়তির দিকে। কোরবানির ঈদ উপলক্ষে পরিকল্পিতভাবে চামড়ার দাম কমানো হয়েছে বলে অভিযোগ তাদের।

ঈদে চামড়ার দাম কত হবে, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে চামড়ার যৌক্তিক মূল্য নির্ধারণে এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে ২৮ সেপ্টেম্বর বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন  একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনডেক্স মুন্ডি ডটকম সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমেনি, বরং তা কিছুটা বাড়তির দিকে। সামনের সময়ে তা আরো বাড়বে বলেই অনুমান করছেন বাজারসংশ্লিষ্টরা। গত জুনে প্রতি পাউন্ড চামড়ার দাম ছিল ১ ডলার ৮ সেন্ট, জুলাইয়েও এ দাম অব্যাহত ছিল। আগস্টে চামড়ার দাম ২ দশমিক ৯৪ শতাংশ বাড়ে। তবে ট্যানারি ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম প্রতি বর্গফুট ২০-২৫ সেন্ট কমেছে। বাংলাদেশ যাদের কাছে চামড়া রফতানি করে, সেসব দেশে এর দাম কম বলে জানিয়েছেন তারা।

এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্যমতে, চামড়া রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে। পরিকল্পনার তুলনায় অন্তত ৩৭ শতাংশ কম চামড়া আগস্ট পর্যন্ত রফতানি হয়েছে বলে সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের খুব বেশি হেরফের না হওয়ায় এমনটা ঘটছে বলে সংশিষ্টরা জানান। গত বছরের তুলনায় আন্তর্জাতিক বাজারে এ পণ্যের দাম কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।

এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। ব্যবসায়ীরা জানান, দুই মাস আগেও যেখানে প্রতিটি ছোট ও মাঝারি ধরনের গরুর চামড়ার দাম ছিল ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা, তা বর্তমানে ৮০০-৯০০ টাকায় নেমে এসেছে। একইভাবে ৪ হাজার ২০০ টাকার বড় গরুর চামড়া এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মহিষের চামড়া এখন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ও ২৫০ থেকে ৩০০ টাকার ছাগল-ভেড়ার চামড়া ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বণিক বার্তাকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও এর প্রভাব পড়েছে। কোরবানিতে চামড়ার দাম কেমন হবে, তা ঈদের দু-তিনদিন আগে জানা সম্ভব হবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম বলেন, প্রতি বছর কোরবানি এলে চামড়া ও এ শিল্পের সঙ্গে জড়িতরা সিন্ডিকেট করে দাম কমান। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত দুই মাসে চামড়ার দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানান তিনি। কোরবানির চামড়ার প্রকৃত দাবিদার দেশের এতিম-মিসকিনরা। কিন্তু পরিকল্পিতভাবে দাম কমানো হলে এ জনগোষ্ঠীকে বঞ্চিত করা হয় বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন বলেন, চামড়া ব্যবসায়ীরা ভালো অবস্থানে নেই। অনেকেই ঋণের দায়ে জর্জরিত। চামড়ার গুণাগুণ ঠিক না থাকার কারণেও দাম কমতে পারে। চামড়া সংগ্রহের ৬ ঘণ্টার মধ্যে লবণ দেয়া হলে গুণাগুণ ভালো থাকে। কিন্তু ট্যানারিতে চামড়া আসে দু-তিনদিন পর। এতে চামড়া অনেকটাই নষ্ট হয়ে যায়।

প্রাণিসম্পদ অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০১৩ সালে কোরবানিতে সারা দেশে ৬৫ লাখ ৩৯ হাজার ২০৮টি গবাদিপশু জবাই করা হয়। এর মধ্যে গাভী বা বকনা গরু ৯ লাখ ৪১ হাজার ৪৩৪টি, ষাঁড় বা বলদ ৩৩ লাখ ১২ হাজার ৮৫১, ছাগল বা ভেড়া ২২ লাখ ৪৬ হাজার ৮৮৬ ও অন্যান্য ৩৮ হাজার ৩৭টি পশু জবাই হয়েছিল।

দেশের মাংস ব্যবসায়ীদের হিসাবমতে, কোরবানিতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট জবাই করা হয় প্রায় ৮০ লাখ। আর সারা বছর গবাদিপশু জবাই করা হয় ৭০ লাখের মতো। এসব চামড়ার বিপুল অংশ বিক্রি হয় ট্যানারি মালিকদের কাছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top