মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
প্রকাশিত হয়েছে : 24 September 2026, 7:26 am

স্টাফ রিপোর্টার ::
সরকারের শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ‘গুণী শিক্ষক বাছাই ২০২৬’ কার্যক্রমে মাদ্রাসা পর্যায়ে মৌলভীবাজার জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম।
দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা, নেতৃত্ব, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামের নেতৃত্বে উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা অল্প সময়ের মধ্যে ফাজিল ডিগ্রি মাদ্রাসা হিসেবে উন্নীত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক বাস্তবায়নে তিনি ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও
মৌলভীবাজার জেলার মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর এ অর্জনকে শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন।





