logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

অনলাইন ব্যাংকিংএ ধাপে ধাপে মাশুলের বোঝা

প্রকাশিত হয়েছে : 23 September 2014, 6:50 am

অনলাইন ব্যাংকিং

অনলাইন ব্যাংকিংয়ে অর্থ লেনদেনের কয়েক ধাপে গ্রাহকদের কাছ থেকে মাশুল আদায় করা হচ্ছে। অর্থ জমার ক্ষেত্রে নির্দিষ্ট হারে মাশুল আদায় করছে ব্যাংকগুলো। একইভাবে আদায় করা হচ্ছে উত্তোলনের ক্ষেত্রেও। এর বাইরে হিসাব রক্ষণাবেক্ষণের জন্যও ষান্মাসিক ও বার্ষিক ভিত্তিতে নেয়া হচ্ছে পৃথক মাশুল। পাশাপাশি চেকবই ও এটিএম কার্ডের জন্যও মাশুল আদায় করছে ব্যাংকগুলো। এভাবে একাধিক ধাপে মাশুল আদায়ের মাধ্যমে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে ব্যাংকগুলো।
অর্থ বাণিজ্য ডেস্ক ::

ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী ব্যাংক সঞ্চয়ী হিসাবধারীদের ৫ হাজার ১ থেকে ২০ হাজার টাকা জমা থাকলে বার্ষিক ১০০ টাকা হিসাব রক্ষণাবেক্ষণ মাশুল বাবদ আদায় করে। পাশাপাশি জেলা শহরের মধ্যে ২০ হাজার টাকা পর্যন্ত জমা অথবা উত্তোলনে ১৫ টাকা মাশুল গুনতে হয়। এর বেশি হলে প্রতি হাজারে ২০ পয়সা মাশুল দিতে হয়। আন্তঃজেলা লেনদেনে এ সেবা মাশুল আরো বেশি। তবে বিভাগীয় শহরের মধ্যে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন ও স্থানান্তরে কোনো সেবা মাশুল আদায় করে না ব্যাংকটি। পাশাপাশি সরকারি বিধি মেনে ভ্যাটও গুনতে হয়, সব ব্যাংকের গ্রাহকের ক্ষেত্রেই যা প্রযোজ্য।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এ প্রসঙ্গে বলেন, নির্ধারিত সেবার বিপরীতেই এ মাশুল আদায় করা হয়। তবে একই সেবায় কয়েক ধাপে মাশুল আদায় হলে তা সংশোধন করা হবে।

বার্ষিক রক্ষণাবেক্ষণ মাশুল আদায় করে ডাচ্-বাংলা ব্যাংকও। পাশাপাশি ব্যাংকের জোনাল শাখাগুলোয় ৫০ হাজার টাকা পর্যন্ত জমা অথবা উত্তোলনে ২০ টাকা মাশুল আদায় করে ব্যাংকটি। এর বেশি জমা ও উত্তোলনে সমহারে মাশুল আদায় করে তারা।

ব্যাংক এশিয়া আন্তঃজেলার মধ্যে ১ লাখ টাকা পর্যন্ত জমায় ২০ টাকা মাশুল আদায় করে। সমপরিমাণ অর্থ উত্তোলনে আদায় করে ৫০ টাকা।

ব্র্যাক ব্যাংক আন্তঃশহরে ১ লাখ টাকা পর্যন্ত জমায় ৫০ টাকা ও উত্তোলনে ১০০ টাকা মাশুল আদায় করে। এবি ব্যাংক ৫ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো মাশুল না নিলেও এর বেশি হলে ১০০ টাকা আদায় করে। ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনে ব্র্যাক ব্যাংক কোনো মাশুল আদায় করে না। তবে এর বেশি হলে প্রতি উত্তোলনে ১০০ টাকা আদায় করে। একইভাবে আরো কয়েকটি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে কয়েক ধাপে মাশুল আদায় করছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মাহফুজুর রহমান বলেন, এক সেবায় কয়েক ধাপে মাশুল আদায়ের সুযোগ নেই। কোনো ব্যাংক এমনটা করলে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, ব্যাংকগুলো সেবা প্রদানের ক্ষেত্রে কী হারে মাশুল আদায় করবে তার কোনো সীমারেখা নেই। প্রতিটি ব্যাংক সেবা মাশুলের হার কার্যকরের পর বাংলাদেশ ব্যাংকে তা জমা দেয়ার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইট ও শাখা কার্যালয়েও সরবরাহ করে। ঘোষণার অতিরিক্ত মাশুল আদায় করলে বাংলাদেশ ব্যাংক বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।

ব্যাংকগুলোর সেবা মাশুলের তালিকা ঘেঁটে দেখা যায়, সব ব্যাংকই হিসাব রক্ষণাবেক্ষণের জন্য মাশুল আদায় করে। চেকবই প্রদান ও এটিএম কার্ডেও মাশুল গুনতে হয় গ্রাহকদের। পাশাপাশি অনেক ব্যাংকই পৃথক অনলাইন সেবা মাশুল আদায় করে। বেশ কয়েকটি ব্যাংক অনলাইনে অর্থ জমা ও উত্তোলনের মাশুল আদায় করছে। ফলে গ্রাহকদের এক সেবা নিতে গিয়েই কয়েক দফায় মাশুল গুনতে হচ্ছে।

গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ অভিযোগ কেন্দ্রের বার্ষিক প্রকাশনা অনুষ্ঠানেও এমন অভিযোগ পাওয়া যায়। গ্রাহকদের এক-তৃতীয়াংশ ১০টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সোনালী ব্যাংকের বিরুদ্ধে। এর পরই রয়েছে জনতা, অগ্রণী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের নাম। বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। এর পরই রয়েছে প্রাইম, ব্র্যাক, মার্কেন্টাইল, প্রিমিয়ার ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এসব অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে বিভিন্ন ব্যাংকের ১৮৪ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর মধ্যে ১৮ জন ব্যাংকগুলোর মহাব্যবস্থাপক বা তার উপরের পদে কর্মরত ছিলেন। আরো দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top