logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

৪০% কারখানায় ঈদ বোনাস হয়নি
প্রতিশ্রুতি রাখেনি পোশাক শিল্প মালিকরা

প্রকাশিত হয়েছে : 29 September 2014, 10:28 am

garments 2

পূর্বদিক ডেস্ক ::

 শ্রম মন্ত্রণালয়ে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস বা উত্সব ভাতা ও ২ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন গার্মেন্ট কারখানার মালিকরা। তবে বোনাসের সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি অনেক মালিকই। গতকাল পর্যন্ত বোনাস পাননি ৪০ শতাংশ কারখানার শ্রমিক।

দেশের তৈরি পোশাক খাতের কারখানাগুলোয় চলতি মাসের ২৫ তারিখ বোনাস দেয়া শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ৪০ শতাংশ কারখানায় শ্রমিকদের বোনাস দেয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আগামী মাসের ২ তারিখের মধ্যে বেতন-বোনাস দেয়া না হলে অসন্তোষ আরো বাড়তে পারে বলে ধারণা করছেন শ্রমিক নেতারা।

সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২০টি কারখানায় বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসব কারখানার মধ্যে আছে— মিরপুরের আকিক, নাজ, গাজীপুরের জারা, কালিয়াকৈরের এটিএস ও  পোস্তগোলার জেমস নিটওয়্যার। এছাড়া অসন্তোষ বিরাজ করছে লিবার্টি, সাকিব ও মিয়ামি গার্মেন্টসেও। গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জারা নিট কম্পোজিটের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন।

এছাড়া সরকারের গোয়েন্দা সংস্থার হিসাবে শ্রমিক অসন্তোষ রয়েছে আরো ১৪টি কারখানায়। এ ১৪ কারখানার মালিকরা উত্সব ভাতা দেয়ার বিষয়ে অনাগ্রহী বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

তৈরি পোশাক খাতের এক হাজার কারখানার বেতন-বোনাস পরিশোধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে শিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের পোশাক কারখানাগুলোকে মোট ১৫টি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট কমিটি দ্বারা এ পর্যবেক্ষণ কার্যক্রম চলছে। গতকাল পর্যন্ত মোট ৬১২টি অর্থাত্ ৬০ শতাংশ কারখানার বোনাস পরিশোধ হয়েছে। এ হিসাবে ৪০ শতাংশ কারখানায় বোনাস বা উত্সব ভাতা পরিশোধ হয়নি।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ আজিম এ বিষয়ে বলেন, ‘পোশাক খাতের অনেক কারখানাকেই বেতন-বোনাস নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। এর মূল কারণ কারখানায় কাজ নেই। রোববার (গতকাল) পর্যন্ত ৬০ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। আশা করছি, আগামী মাসের ৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ বেতন-বোনাস পরিশোধ করা হবে।’

এদিকে মালিক সংগঠনের দেয়া তথ্যের সঙ্গে একমত নন শ্রমিক প্রতিনিধিরা। তবে উভয় পক্ষ থেকে ভিন্ন পরিসংখ্যান দেয়া হলেও সবার দেয়া তথ্যে এটা পরিষ্কার যে, বোনাস পরিশোধ করেছে এমন কারখানার সংখ্যা ৬০ শতাংশের বেশি নয়। আর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে হলে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে। কর্মীসহ আমরা মাঠে আছি। পর্যবেক্ষণের কাজ চলছে, শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি রুহুল আমিনের দাবি, ‘এখন পর্যন্ত ২০ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে।’

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

সর্বশেষ সংবাদ
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
<span style='color:red;font-size:16px;'>সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা</span>	 <br/> উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top