logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. অর্থ ও বাণিজ্য

এমএলএম কোম্পানিকে লাইসেন্স দিচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়
উচ্চ আদালতে যাচ্ছে ১৭টি কোম্পানি

প্রকাশিত হয়েছে : 2 October 2014, 7:35 am

www.purbodeek.com

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

ডেসটিনি ২০০০ লিমিটেডসহ বেশ কয়েকটি বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি লাইসেন্স ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হচ্ছে। চলতি মাসে বাণিজ্য মন্ত্রণালয় তাদের আবেদন নাকচ করে দেয়ায় প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে উচ্চ আদালতে আবেদন করেছে ফরএভার লিভিং প্রডাক্ট বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আরো ১৬টি কোম্পানি চলতি মাসের মধ্যে আদালতে যাবে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়ে (রেজসকো) আবেদন করে লাইসেন্স না পেয়ে ১৭টি কোম্পানি চলতি বছরের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। কোম্পানিগুলোর মধ্যে ডেসটিনি ২০০০ লিমিটেড, এইমওয়ে ইন্টারন্যাশনাল, মিশন ১০ লিমিটেড, লাইফওয়ে (বিডি), ফরএভার লিভিং, টিয়ানসি (বিডি), এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল, এসএমএন গ্লোবাল, অ্যাডভান্স বাংলা, দেশান (বিডি), ডি ক্ল্যাসিক লাইফ (বিডি), ড্রিম টুগেদার, সানুস লাইফ (বিডি), লাইফওয়ে (বিডি), ম্যাকনম ইন্টারন্যাশনাল ও ভিনশন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড অন্যতম।

এসব কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কোম্পানিগুলোর সঙ্গে লাইসেন্স বিষয়ে শুনানি সম্পন্ন করে। অবশেষে গত আগস্টে কোনো কোম্পানিকেই লাইসেন্স না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত মাসে ১০টি কোম্পানিকে লাইসেন্স দেয়া হবে না জানিয়ে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাকি সাতটি কোম্পানিকেও পরে চিঠি পাঠানো হয়েছে। এক-দুইদিনের মধ্যে তারা তা পেয়ে যাবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

এ বিষয়ে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন,  মন্ত্রণালয় এ মুহূর্তে এমএলএম কোম্পানির লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইন অনুযায়ী তারা আদালতে যেতে পারে। আদালত কোনো কোম্পানির পক্ষে সিদ্ধান্ত নিলে ওই কোম্পানি লাইসেন্স পাবে।

এদিকে মন্ত্রণালয় থেকে আবেদন নাকচ হওয়ার পর হাইকোর্টে রিট করেছে ফরএভার লিভিং প্রডাক্ট বাংলাদেশ লিমিটেড। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন আদালত। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি সেলস ম্যানেজার এম বদরুল ইসলাম বলেন, উচ্চ আদালত মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিস দেয়ার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন।

মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আইনবিরোধী বলে মনে করছেন এমএলএম কোম্পানির উদ্যোক্তারা। তারা বলছেন, সরকার এমএলএম কোম্পানির জন্য আইন করেছে, বিধিমালা করেছে। কিন্তু এখন লাইসেন্স দিচ্ছে না। সরকার লাইসেন্স না দিলে ভুয়া কোম্পানিগুলোর প্রতারণা বাড়বে। লাইসেন্স ছাড়াই ব্যবসা করবে অনেকে। বিশেষ করে অনলাইনে প্রতারণা বাড়বে।

এ বিষয়ে ম্যাকনম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফখরুদ্দিন আসিফ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সুবিচার করেনি। তারা গণহারে সবাইকে না বলেছে। তিনি এখনো চিঠি পাননি। চিঠি পাওয়ার পর আদালতে যাওয়ার সিদ্ধান্তই নিতে হবে।

ডেসটিনির পক্ষ থেকে কোম্পানির সচিব মিজানুর রহমান বলেন, ‘সরকার এমএলএম আইন পাস করেছে। এ আইন অনুযায়ী সরকার লাইসেন্স দেবে। মন্ত্রণালয় তাদের আবেদন মঞ্জুর করেনি। তারা এখন আদালতে যাবেন। প্রায় একই মন্তব্য করেন ড্রিম টুগেদার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর ২১টি কোম্পানির আবেদনের বিপরীতে চারটি এমএলএম কোম্পানিকে লাইসেন্স দেয় রেজসকো। এগুলো হলো— ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম ও এমএক্সএন মডার্ন হারবাল ফুড। পাশাপাশি ডেসটিনিসহ ১৭টি কোম্পানির আবেদন নামঞ্জুর করে তারা।

উল্লেখ্য, এমএলএম কোম্পানি বিধিমালা অনুযায়ী তাদের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ রেজসকো। তারা প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনের সুযোগ রয়েছে। মন্ত্রণালয় লাইসেন্স দিতে রাজি না হলে এ বিষয়ে উচ্চ আদালতে আবেদন করা যাবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top