logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে সমাপ্ত হলো মণিপুরী মহারাসলীলা

প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৫:২১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

জয়নাল আবেদীন ::

মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা উৎসব শুক্রবার সমাপ্তি ঘটছে। উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে ১৭২ তম ‘মহারাসলীলা উৎসব’এবং আদমপুর তেতইগাঁও উন্মুক্ত মঞ্চে ২৯ তম রাসোৎসব উদযাপিত হয়। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল এ উপজেলার দুটি এলাকার মণিপুরী অঞ্চলগুলো।

মাধবপুর ও আদমপুরের উন্মুক্ত মঞ্চে থেকে রাসলীলা সূর্যাস্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে রাখাল নৃত্য। রাখাল নৃত্যের বিভিন্ন ধাপে রাধাকৃষ্ণের শৈশব, কৈশোর ও যৌবনকালের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে মণিপুরী তরুণ-তরুণীরা এতে অংশ নেন। পরে সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাত ১২টা থেকে শুরু হয় মণিপুরী নৃত্যের ধ্রুপদ ভঙ্গিমায় রাধাকৃষ্ণের রাসনৃত্য। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব এবং শ্রীমতি রাধিকার সঙ্গে প্রেমের কাহিনী নিয়ে রাসোৎসবের আয়োজন। মাধবপুরের শিববাড়ি থেকে শুরু করে গ্রামের তিনটি মণ্ডপসহ পুরো এলাকা সেজেছিল বর্ণিল সাজে। রাসলীলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাধবপুর ললিতকলা একাডেমির সামনে বসেছে মণিপুরী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বইপত্রের কয়েকটি স্টল।

www.purbodeek.com

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর জোড়ামণ্ডপে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এ্যাড. চাঁদ মুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ ও মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, জনতা ব্যাংক লি. পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক ও নুরুল আলম চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লুবনা মরিয়ম, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সুজিত কুমার সিংহ।

গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন-বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক ও সফল পিতা বসন্ত কুমার সিংহ, রাসধারী অজা চন্দ্রমোহন সিংহ।

www.purbodeek.com

অন্যদিকে আদমপুর সানা ঠাকুর মন্ডপে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মৈ তৈ মণিপুরীদের ২৯তম রাসোৎসব। বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জানান, এখানে সব ধরনের সুবিধা বিদ্যমান থাকায় এটি উৎসবে রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে উৎসবে যোগ দিতে হাজার হাজার ভক্ত অনুরাগী এখানে এসেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top