logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশ ৩০২/২

প্রকাশিত হয়েছে : 12 November 2014, 1:17 pm

www.purbodeek.com
স্পোর্টস ডেস্ক ::

টানা দ্বিতীয় টেস্টে শতক করলেন তামিম ইকবাল। দলে ফিরেই শতক পেয়েছেন ইমরুল কায়েস।রেকর্ড জুটি গড়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও জিম্বাবুয়ের সামনে বড় সংগ্রহ দাঁড় করানোর পথে রয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। মুমিনুল হক ৪৬ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রানে ব্যাট করছেন।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন তামিম ও ইমরুল।
এই সিরিজে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল মাত্র ২৮ রান। আগের চার ইনিংসে শুরুতেই উইকেট হারানো স্বাগতিকরা এবার প্রথম উইকেট হারায় তৃতীয় সেশনে।
ঢাকা ও খুলনা টেস্টে ব্যর্থ শামসুর রহমানের জায়গায় দলে ফিরেই জ্বলে উঠেন ইমরুল। খুলনা টেস্টে নিজেকে গুটিয়ে রাখা তামিম চট্টগ্রামে ফিরেন স্বরূপে। এই দুই জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলে স্বাগতিকরা।
দিনের প্রথম সেশনে ৯১ ও দ্বিতীয় সেশনে ১২২ রান যোগ করেন তামিম-ইমরুল। দ্বিতীয় সেশনে শতকে পৌঁছান এই দুই ব্যাটসম্যানই। টানা দুই টেস্টে শতক পেলেন তামিম।
তৃতীয় সেশনে সিকান্দার রাজার বল উঠিয়ে মারতে গিয়ে তামিম হ্যামিল্টন মাসাকাদজার চমৎকার ক্যাচে পরিণত হলে ভাঙে ৬৩.৫ ওভার স্থায়ী ২২৪ রানের জুটি। বাংলাদেশের এটাই প্রথম দুইশ’ রানের উদ্বোধনী জুটি।
১০৯ রান করা তামিমের ১৭১ বলের ইনিংসটি ১৪টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। চট্টগ্রামে এটি তামিমের প্রথম শতক, সব মিলিয়ে ষষ্ঠ। এর মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ ৬টি শতকের অধিকারী মোহাম্মদ আশরাফুলের পাশে বসলেন তামিম।
রেকর্ড জুটি ভেঙে তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ইমরুলও। তবে বিদায় নেয়ার আগে মুমিনুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি।
হ্যামিল্টনের বলে বদলি ফিল্ডার ভুসি সিবান্দার ক্যাচে পরিণত হলে শেষ হয় ইমরুলের ১৩০ রানের ইনিংসটি। এটি তার দ্বিতীয় টেস্ট শতক। তার ২৫৭ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও ২টি ছক্কায়।
শতকে পৌছানোর পথে ভাগ্যেরও একটু সহায়তা পান ইমরুল। ব্যক্তিগত ১৯ রানে নাটসাই মুশাংওয়ের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
জিম্বাবুয়ের হ্যামিল্টন ও রাজা একটি করে উইকেট নেন।
ঢাকা ও খুলনায় প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩০৩/২ (তামিম ১০৯, ইমরুল ১৩০, মুমিনুল ৪৬*, মাহমুদুল্লাহ ৫*; হ্যামিল্টন ১/৩, রাজা ১/৭৪)

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top