logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

আফগানকে বাঘের কামড় দিল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : 18 February 2015, 12:42 pm

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

জয়টা প্রত্যাশিতই ছিল। তবে ভয় ছিল ‌’ঝড়ে পড়ে না জানি আবার বক মরে’। গত বছর এশিয়া কাপে নিজেদের মাটিতে এই আফগানিস্তানের কাছেই তো হেরে গিয়েছিল বাংলাদেশ।

তবে সেই ভয়ের চাদর সরিয়ে দিয়ে জয়টা শেষ পর্যন্ত বাংলাদেশেরই। প্রথম বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানকে অনায়াসে ১০৫ রানে হারিয়েছে টাইগার বাহিনী।

বাংলাদেশের দেওয়া ২৬৭ রান তাড়া করতে গিয়ে ৪২.৫ ওভারে আফগানরা অলআউট হয়েছে ১৬২ রানে।

আর বিশ্বকাপ সূচনার এই জয়ে ৭১ রান করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। বোলিংয়ে ৩ উইকেট নিয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

স্কোরবোর্ডে ৩ রান তুলতেই মাশরাফি-রুবেলের যৌথ আঘাতে ৩ উইকেট হারায় আফগানিস্তান। সেই ধাক্কা সাময়িকভাবে সামলে উঠলেও ম্যাচজয়ের মতো রান তাড়া করতে পারেনি আফগান ব্যাটসম্যানরা। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।

মাশরাফির করা প্রথম ওভারের শেষ বলে কট অ্যান্ড বোল্ড হন জাভেদ আহমাদি। পরের ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই আফসার জাজাইকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রুবেল হোসেন।

নিজের দ্বিতীয় ওভারে এসে আসগর স্তানিকজাইকে স্লিপে মাহমুদুল্লাহর ক্যাচ বানান মাশরাফি।

চতুর্থ উইকেট জুটিতে ৬২ রানের জুটি গড়ে তোলেন নওরোজ মঙ্গল এবং সামিউল্লাহ শেনওয়ারি। তবে ২৩তম ওভারে মাহমুদুল্লাহ’র বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে রুবেলের ক্যাচে পরিণত হন নওরোজ।

দলীয় ৭৮ রানে শেনওয়ারি রান আউট হয়ে ফিরে গেলে নাজিবুল্লাহকে নিয়ে জুটি গড়েন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ১৩৬ রানের মাথায় সাকিবের টার্ন করা বল ভেতরে ঢুকলে এলবিডব্লুর শিকার হন নাজিবুল্লাহ। পরের ওভারে ৪৪ রান করা নবীকে ফিরিয়ে দেন মাশরাফি।

জয়ের সুবাস পাওয়া বাংলাদেশের শেষের কাজটুকু সারেন সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান ৪৩ রানে নেন ২ উইকেট। তবে ৯ ওভার বল করে ২ মেডেনের পাশাপাশি ২০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেছেন মাশরাফি।

এর আগে প্রথমে ব্যাট করে মুশফিক-সাকিবের দুই ফিফটিতে ৫০ ওভারে ২৬৭ রান তোলে বাংলাদেশ।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। দেখে শুনেই ব্যাটিং শুরু করেন এনামুল হক এবং তামিম ইকবাল। প্রথম দশ ওভারে এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান।

১৫তম ওভারে মিরওয়াইজ আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তামিম। মিরওয়াইজের পরের ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়েন এনামুলও। তামিম করেছেন ১৯ আর এনামুল ২৯।

তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন সৌম্য সরকার-মাহমুদুল্লাহ। শাপুর জাদরানের বলে এলবিডব্লু হওয়া সৌম্য ফেরেন ২৫ বলে ২৮ রান করে। ৩ চারের পাশাপাশি গ্যালারিতে বল আছড়ে ফেলা বিশাল এক ছক্কা ছিল সৌম্যর ইনিংসে।

সাকিব ক্রিজে থিতু হওয়ার আগে আউট হন মাহমুদুল্লাহও। শাপুর জাদরানের বাঁ হাতি পেসে খোঁচাতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ১১৯ রানের মাথায় চতুর্থ উইকেট পতনের পর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম।

একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা এই জুটি প্রথমে ইনিংস মেরামতে মনোযোগ দেন। এরমধ্যে ব্যক্তিগত ২৩ রান করে ক্যারিয়ারের ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। এটি বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

সাকিব-মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান আসে। ৪৩ বলে ফিফটি করা সাকিব আউট হন ৬৩ রান করে। সাকিবের শিকারি হামিদ হাসানের বলে বোল্ড হন সাব্বির রহমানও।

শেষের দিকে মাশরাফি ছাড়া বাকি ব্যাটসম্যানরা রানই করতে পারেননি। শেষ ৫ ব্যাটসম্যানের মধ্যে মাশরাফির ১৪ ছাড়া বাকিদের ব্যাট থেকে এসেছে ৭ রান।

পঞ্চাশতম ওভারের শেষ বলে তাসকিন বোল্ড হলে ২৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ।

দলের পক্ষে ৫৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৩ রান।

আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাপুর জাদরান, মিরওয়াইজ আশরাফ, আফতাব আলম এবং হামিদ হাসান।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ:

৫০ ওভারে ২৬৭/১০ (মুশফিক ৭১, সাকিব ৬৩, এনামুল ২৯, সৌম্য ২৮, মাহমুদুল্লাহ ২৩; শাপুর ২/২০, মিরওয়াইজ ২/৩২, আফতাব ২/৫৫)

আফগানিস্তান:

৪২.৫ ওভারে ১৬২/১০ (মোহাম্মদ নবী ৪৪, সামিউল্লা শেনওয়ারি ৪২, নওরোজ মঙ্গল ২৭; মাশরাফি ৩/২০, সাকিব ২/৪৩)

ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী

ম্যান অব দি ম্যাচ: মুশফিকুর রহিম

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top