logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

পাকিস্তানকে উড়িয়ে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে : 20 March 2015, 11:44 am

 www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

পাকিস্তানকে উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। আজ অ্যাডিলেইড ওভালে একপেশে কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

আট জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও সংগ্রহ খুব একটা বড় হয়নি পাকিস্তানের। থিতু হয়ে ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে আসায় লড়াইয়ের পুঁজি পায়নি দলটি। ব্যাটিং ব্যর্থতায় এক বল বাকি থাকতে ২১৩ রানে অলআউট হয়ে যায় তারা।

ছোট পুঁজি নিয়েও লড়াইয়ের চেষ্টা করেছিলেন পাকিস্তানের বোলাররা। কিন্তু কয়েকটি সুযোগ হাতছাড়া করায় বড় ব্যবধানেই হারে মিসবাহ-উল-হকের দল। স্মিথ ও ওয়াটসনের অর্ধশতকে ৩৩ ওভার ৫ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫৯ রানে তিন উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে তারা।

তৃতীয় ওভারেই অ্যারন ফিঞ্চকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সোহেল খান। পরপর দুই ওভারে ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্ককে ফিরিয়ে দেন ওয়াহাব রিয়াজ।

চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ওয়াটসন। এহসান আদিলের বলে স্মিথ এলবিডব্লিউ হলে ভাঙে ১৬ ওভার স্থায়ী জুটি। ৬৫ রান করা স্মিথের ৬৯ বলের ইনিংসটি গড়া ৭টি চারে।

একবার করে জীবন পাওয়া ওয়াটসন ও গ্লেন ম্যাক্সওয়েল বাকি কাজটুকু সহজেই সারেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন এই দুই জনে। ওয়াটসন অপরাজিত থাকেন ৬৪ রানে। তার ৬৬ বলের ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো।

নেমেই ঝড় তোলা ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৪৪ রানে। তার ২৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। পঞ্চম ওভারে মিচেল স্ট্যার্কের বলে স্লিপে ওয়াটসনের দারুণ ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন আগের ম্যাচে শতক করা সরফরাজ আহমেদ।

পরের ওভার অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে বিদায় করেন ম্যাচ সেরা হ্যাজেলউড। প্যাট কামিন্সের বদলে দলে ফেরা এই পেসার ৩৫ রানে ৪ উইকেট নেন।

তৃতীয় উইকেটে হারিস সোহেল ও মিসবাহর দৃঢ়তায় প্রতিরোধ গড়ে পাকিস্তান। এক সময়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৭ রান। বড় স্কোরের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত কোনোমতে দুইশ’ পার হয় তাদের সংগ্রহ।

গ্লেন ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাকাতে গিয়ে মিসবাহর বিদায়ে ভাঙে ৭৩ রানের জুটি। অধিনায়কের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। দলটি শেষ ৮ উইকেট হারায় ১১৬ রানে।

সোহেল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, উমর আকমল আউট হন উইকেটে থিতু হয়ে। মিসবাহ, আকমল ও আফ্রিদি ফিরে যান ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে। তিনটি ক্যাচই তালুবন্দি করেন ফিঞ্চ।

৬ উইকেটে ১৮৮ রান করা পাকিস্তান আড়াইশর কাছাকাছি যেতে তাকিয়ে ছিল মাকসুদ, ওয়াহাব রিয়াজের দিকে। হতাশ করেছেন দুই জনই।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২১৩ (শেহজাদ ৫, সরফরাজ ১০, হারিস ৪১, মিসবাহ ৩৪, আকমল ২০, মাকসুদ ২৯, আফ্রিদি ২৩, ওয়াহাব ১৬, আদিল ১৫, সোহেল ৪, রাহাত ৬*; হ্যাজেলউড ৪/৩৫, স্ট্যার্ক ২/৪০, ম্যাক্সওয়েল ২/৪৩, ফকনার ১/৩১, জনসন ১/৪২)

অস্ট্রেলিয়া: ৩৩.৫ ওভারে ২১৬/৪ (ওয়ার্নার ২৪, ফিঞ্চ ২, স্মিথ ৬৫, ক্লার্ক ৮, ওয়াটসন ৬৪*, ম্যাক্সওয়েল ৪৪*, ওয়াহাব ২/৫৪, আদিল ১/৩১, সোহেল ১/৫৭)

ম্যাচ সেরা: জস হ্যাজেলউড

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top