logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

ফাইনালের স্বপ্ন পূরণ নিউজিল্যান্ডের

প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

দুই দলের জন্যই ম্যাচটি ছিল প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াই। শেষ পর্যন্ত সেই অধরা ধরা দিল স্বাগতিকদের হাতে। শুরুতে ভালোই ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে দলটি। ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান। জবাবে স্নায়ুক্ষয়ী ম্যাচে ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ম্যাককুলামের দল। জয় পায় ৪ উইকেটের।

অকল্যান্ডে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনাররা। দলীয় ২১ রানের মাথায় হাশিম আমলাকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। কিছুক্ষণ আগেই আমলার দেয়া শূন্যে ভাসানো বল ধরতে পারেননি তিনি। এর প্রায়শ্চিত্তই যেন করলেন সেই দুর্দান্ত ডেলিভারিতে। অষ্টম ওভারে দ্বিতীয় আঘাতও হানেন তিনি। সদ্য ফর্মে ফেরা কুইন্টিন ডি কককে থার্ডম্যানে টিম সাউদির ক্যাচ বানান বোল্ট। তবে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় ফ্যাফ ডু প্লেসিস ও রিলি রুশোর জুটি। তৃতীয় উইকেট জুটিতে এরা যোগ করেন ৮৩ রান। ২৭তম ওভারে কোরি অ্যান্ডারসনের লাফিয়ে ওঠা বলে ঠিকমতো ব্যাট চালাতে না পেরে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন রুশো। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৩ উইকেটে ১১৪ রান।

এরপর জুটি বাঁধেন প্লেসিস ও ভিলিয়ার্স। এ দুই ইনফর্ম ব্যাটসম্যানের দৃঢ়তায় রানের চাকায় গতি আনে দক্ষিণ আফ্রিকা। ঝড়ো গতিতে রান তোলেন এবি। মাত্র ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তবে ৩৮তম ওভার শেষে আসে বৃষ্টির উপদ্রব। বন্ধ থাকে খেলা। ম্যাচের সীমা নেমে আসে ৪৩ ওভারে। ম্যাচ ফের শুরু হতে না হতেই উইকেটের পেছনে ক্যাচ দেন প্লেসিস। ১০৭ বলে ৮২ রানের একটি ইনিংস খেলেন তিনি। তবে রান তোলার গতি মন্থর হয়নি। ডেভিড মিলারের ১৮ বলে করা ৪৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে প্রোটিয়রা তোলে ২৮১ রান। ইডেন পার্কে ‘দ্য কিলার’রূপে আর্বিভূত হওয়া মিলার হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা। ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক ভিলিয়ার্স। ইনিংসের শেষ ৩০ বলে ৬৫ রান তোলে প্রোটিয়া ব্যাটসম্যানরা।

নিউজিল্যান্ডের পক্ষে কোরি অ্যান্ডারসন ৭২ রানের বিনিময়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট নেন ২টি উইকেট।

www.purbodeek.com

২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককুলামের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে উড়ন্ত সূচনা করে কিউইরা। ৬ ওভারেই ৭১ রান তুলে ফেলে ম্যাককুলাম ও গাপটিলের উদ্বোধনী জুটি। এর মধ্যেই অর্ধ-শতক তুলে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ২৬ বলে ৫৯ রান করে মরনে মরকেলের বলে ডেল স্টেইনের তালুবন্দী হন এই ডানহাতি ব্যাটসম্যান। এ ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মার। বেশিক্ষণ টিকতে পারেননি কেন উইলিয়ামসন। ৬ রান করে সেই মরকেলের বলেই বোল্ড হন তিনি।

এরপর ভালো জুটি গড়ে তুলেছিলেন গাপটিল ও রস টেইলর। কিন্তু অসম্ভব এক রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান আগের ম্যাচে ঝড় তোলা গাপটিল। ২১ রান পর জেপি ডুমিনির বলে উইকেটের পেছনে ক্যাচ হন টেইলর। কিন্তু কোরি অ্যান্ডারসন ও গ্রান্ট এলিয়ট মিলে গড়ে তোলেন প্রতিরোধ। এ জুটির তোলা ১০৩ রানে জয়ের সুবাস পেতে থাকে স্বাগতিকরা। এসময় হাফ-সেঞ্চুরি তুলে নেন অ্যান্ডারসন ও এলিয়ট- দুজনই।

৫৭ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান অ্যান্ডারসন। টিকে ছিলেন এলিয়ট। তবে দলীয় ২৬৯ রানের মাথায় স্টেইন লুক রনচিকে তুলে নিলে ম্যাচে চলে আসে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। ম্যাচে তখন দুদলেরই ছিল সমান সম্ভাবনা। কিন্তু এসময় একটি রানআউট ও ক্যাচ মিস করে প্রোটিয়ারা। একই বোধহয় বলে বিশ্বকাপের স্নায়ুচাপ। ম্যাচের ভাগ্য গড়ায় শেষ ওভারে। বল করতে আসেন ডেল স্টেইন। রান দরকার ১২টি। ক্রিজে তখন অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টোরি ও এলিয়ট। ওভারের তৃতীয় বলে চার মারেন ভেট্টোরি। আর পঞ্চম বলে ছয় মেরে ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে আনেন ডানহাতি এলিয়ট। ৭৩ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের জয়ের এ নায়ক। ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নিউজিল্যান্ডের জয়ের কান্ডারি গ্রান্ট এলিয়ট।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মরনে মরকেল। এছাড়া স্টেইন ও ডুমিনি নেন ১টি করে উইকেট।

খেলাধুলা এর আরও খবর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

সর্বশেষ সংবাদ
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top